Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ফেসবুকে এল স্ট্যাটাস সম্পাদনার সুবিধা

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: September 27, 2013 | 12:52 PM

ফেসবুক স্ট্যাটাস এডিটঅনলাইন ডেস্ক : ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর মনে যদি মনে হয় বানান বা তথ্যে ভুল আছে আর তা সম্পাদনা করা প্রয়োজন এখন থেকে সহজেই করতে পারবেন। এতদিন ফেসবুক স্ট্যাটাস এডিট বা সম্পাদনার সুযোগ না থাকায় ফেসবুক ব্যবহারকারীকে নানা অসুবিধায় পড়তে হয়েছে। এবারে স্ট্যাটাস বা মন্তব্য সম্পাদনা করার সুবিধা যুক্ত করছে ফেসবুক। এর আগে ২০১২ সালে কমেন্ট বা স্ট্যাটাসের বিপরীতে লেখা মন্তব্য সম্পাদনার সুযোগ চালু করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।
যারা ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন তাঁরা স্ট্যাটাসের ডান দিকে কোনটিতে ক্লিক করে স্ট্যাটাস সম্পাদনা করতে পারবেন। ২৬ সেপ্টেম্বর থেকে স্ট্যাটাস এডিট করার সুবিধাও যুক্ত করেছে ফেসবুক। স্ট্যাটাস এডিট করার সুবিধাটি ওয়েব ছাড়াও অ্যান্ড্রয়েডে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা পারছেন। শিগগিরই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করবে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সব ফেসবুক ব্যবহারকারীর কাছে স্ট্যাটাস সম্পাদনার সুবিধা পর্যায়ক্রমে পৌঁছাবে। তাই এখনও যাঁরা এ সুবিধা পাননি তাঁদের ধৈর্য্য ধরে অপেক্ষা করতে বলেছে ফেসবুক।
ফেসবুকের ক্ষেত্রে স্ট্যাটাস সম্পাদনার সুযোগ দেওয়ার বিষয়টি ছিল চ্যালেঞ্জের। কেউ ভালো স্ট্যাটাস লিখে লাইক বা মন্তব্য পাওয়ার পর তা এডিট করে বিতর্কিত স্ট্যাটাস করে ফেলতে পারে। আবার বিতর্কিত পোস্ট ঘুরিয়ে ফেলতে পারে। তবে, কমেন্টের মতোই স্ট্যাটাস এডিট লগ দেখার সুবিধা স্ট্যাটাসের এডিটের ক্ষেত্রেও থাকছে। স্ট্যাটাস দেওয়ার সময় যেখানে প্রদর্শিত হয় তার পাশেই স্ট্যাটাসটি সম্পাদনা করা হয়েছে কিনা বা যা পরিবর্তন করা হয়েছে সব তথ্য দেখা যাবে। এতে করে স্ট্যাটাসদাতা শুধু বানান বা তথ্যগত ভুল যাতে ঠিক করে নিখুঁত স্ট্যাটাস দিতে পারবেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV