Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ভরদুপুরে মার্কিন কংগ্রেস ভবনের সামনে গুলি, নিহত এক নারী

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: October 4, 2013 | 12:10 PM

অনলাইন ডেস্ক: আমেরিকার কংগ্রেস ভবনের বাইরে ভরদুপুরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেস ভবন বন্ধ করে দেয়া হয় কিছু সময়ের জন্য। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত ব্যাক্তি একজন নারী। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহতের খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তাৎক্ষণিকভাবে গোলাগুলির কারণ জানা যায়নি। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না বলে ক্যাপিটাল পুলিশের কর্মকর্তা কিম ডাইন জানিয়েছেন। একটি সন্দেহজনক কালো সেডান গাড়ি হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনি পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। পরে পুলিশ গাড়িটিকে ওয়াশিংটন ডিসি থেকে ক্যাপিটল ভবন পর্যন্ত ধাওয়া করে। ওই গাড়ির চালক ছিলেন একজন নারী। তিনি নিরাপত্তা বেষ্টনি পার হয়ে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্যদের কাছে যাওয়ার চেষ্টা করেন তিনি। ভিডিওচিত্রে দেখা গেছে, ক্যাপিটল ভবন সংলগ্ন হোয়াইট হাউসের কাছে পুলিশের ব্যারিকেডে একটি কালো রঙের গাড়িকে আটকায় কর্তব্যরত পুলিশ সদস্যরা। গাড়িটি পুলিশের একটি গাড়িকে ধাক্কা দিয়ে পালাতে থাকলে তার পিছু নেয় পুলিশের অন্য একটি গাড়ি। এদিকে গুলির শব্দে রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল ভবনসহ আশপাশের ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কংগ্রেস সদস্যদের যার যার কক্ষে দরজা বন্ধ করে থাকতে বলা হয়। প্রায় ২ কিলোমিটার পর্যন্ত কালো গাড়িটিকে পুলিশের গাড়ির ধাওয়া করতে দেখা যায়। ওই সময় কয়েকদফা গুলির শব্দ পাওয়ার খবর দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার সময় বাজেট সংকট নিয়ে কংগ্রেসে বিতর্ক চলছিল। ওই সময় কয়েকজন সিনেটর ভবনের বাইরে ছিলেন। তারা গুলির শব্দ শোনার পাশাপাশি পুলিশকে সিনেট ভবনের সামনে একটি গাড়ি থামাতে দেখেছেন। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে সিনেট ও প্রতিনিধি পরিষদের সব সদস্যকে ইমেইল পাঠিয়ে সব দরজা  বন্ধ করে থাকতে বলা হয়। ওয়াশিংটনের নেভি ইয়ার্ডে গোলাগুলিতে ১২ জন নিহত হওয়ার দুই সপ্তাহ পরই ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে গুলির এই ঘটনা ঘটল। তবে একে বিচ্ছিন্ন ঘটনা বলেছে পুলিশ।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV