শেখ রাসেলের ৪৬ তম জন্মদিবস উদযাপন করেছে শেখ ফজিলাতুননেসা মুজিব পরিষদ
হাকিকুল ইসলাম খোকনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ ফজিলাতুননেসা মুজিব এর কনিষ্ঠ তনয় শেখ রাসেলের ৪৬ তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্রস্থ শেখ ফজিলাতুননেসা মুজিব পরিষদ। এ উপলক্ষে গত ১৮ অক্টোবর সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর একটি রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ইসলাম উদ্দিন পংকি মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুস সহিদ নানুর পরিচালনায়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসদ এর সাধারণ সম্পাদক নূরে আলম জিকু। সম্মানীত অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আব্দুস শাকুর খান মাখন, গোলাম মুর্তুজা, আনকার মিয়া, আনোয়ার হোসেন, জালাল আহমদ, আব্দুল ফজল লিটন, এনাম আহমেদ, আহমেদুল হক কনু, আশিকুর রহমান, কায়েফ আহমেদ, আলিম উদ্দিন ও হাফিজুর রহমান হিরা প্রমূখ।

সভার প্রারম্ভে ‘৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু, ৫২’র ভাষা আন্দোলন, ‘৭১ এর মুক্তিযোদ্ধা সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয়। সভায় বক্তাগণ ১৯৭৫ সালে ১৫ আগষ্টে স্বপরিবারে বঙ্গবন্ধুসহ ১১ বছরের শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যার তীব্র ঘৃনা জানিয়ে অবিলম্বে সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের আহ্বান জানান। সভায় ঢাকায় শেখ রাসেলের নামে জাতীয় শিশু যাদুঘর তৈরীর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








