Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

রসায়নে নোবেল পেলেন মার্কিন ৩ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: October 10, 2013 | 12:31 PM

 ডেস্ক: কম্পিউটার প্রযুক্তিতে রসায়ন ব্যাখ্যা করার স্বীকৃতি পেলেন তিন বিজ্ঞানী মার্টিন কারপ্লাস, মাইকেল লিভিট ও অ্যারিয়ে ওয়ারশেল। তারা তিনজনই মার্কিন বিজ্ঞানী। কারপ্লাস ফ্রান্সের ইউনিভার্সিটি ডি স্ট্রসবুর্গ ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, কেমব্রিজের শিক্ষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের শিক্ষক লিভিড। যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষক ওয়ারশেল। গতকাল নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে বলেছে, তারা রসায়নের জটিল সব সিস্টেমকে বহুমাত্রিক মডেলে রূপ দিয়েছেন কম্পিউটারে। আগেকার দিনে প্লাস্টিক বল ও শলাকা ব্যবহার করে অনুর মডেল তৈরি করতেন রসায়নবিদরা। কিন্তু বর্তমানে সেসব মডেল কম্পিউটারেই তৈরি করা হয়েছে। ১৯৭০-এর দশকে মার্টিন কারপ্লাস, মাইকেল লিভিট ও অ্যারিয়ে ওয়ারশেল শক্তিশালী একটি প্রোগ্রাম প্রতিষ্ঠা করেন, যার সাহায্যে পর্যায়ক্রমিক রাসায়নিক প্রক্রিয়াগুলো বোঝা ও সে সম্পর্কে পূর্বাভাস দেয়া যায়। বর্তমান সময়ে কম্পিউটারে বাস্তব জীবনের প্রতিফলন দেখাচ্ছে কম্পিউটার। এতে ব্যবহার করা হয়েছে অধিক উন্নত মানের রাসায়নিক মডেল। ফলে রসায়নের গুরুত্ব বেড়ে গেছে। রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় আলোর গতিতে। এক মিলি সেকেন্ডের এক ভগ্নাংশ সময়ে ইলেকট্রন এক অণু থেকে আরেক অণুর নিউক্লিয়াসে জাম্প করে। কিভাবে এসব ঘটে তা বোঝা ও বোঝানো খুব জটিল ব্যাপার। কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করে সেই ধাপগুলো ধীরগতিতে দেখানোর ফলে প্রতিটি জটিল বিষয় চোখের সামনে ফুটে উঠে। আর এ কাজটি করেছেন ওই তিন বিজ্ঞানী। ফলে এবার নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন তারা। আগামী ১০ই ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। নোবেল কমিটি আজ ঘোষণা করবে সাহিত্যে নোবেল পুরস্কার। শুক্রবার ঘোষণা হবে শান্তি ও ১৪ই অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV