Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

হজের চমকপ্রদ নিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: October 11, 2013 | 7:38 PM

Untitled-20কাবা শরিফ

হজ যুগে যুগে ইসলামের কেন্দ্রবিন্দু কাবা শরিফের দিকে মানুষকে আকর্ষণ করেছে। হজ ও কাবা শরিফকে ঘিরে উদ্দীপিত হয়েছে মানুষের সৃজনশীল কল্পনা। হজের নানা ঐতিহাসিক স্মারক ও নিদর্শন নিয়ে এবারের আয়োজন

 

হজসনদ, ১৭ থেকে ১৮ শতকের মাঝামাঝিইসলামের কেন্দ্রে যাত্রা

২০১২ সালের জানুয়ারি মাসে হজ নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রিটিশ মিউজিয়াম। তুর্কি শিল্পীর চোখে, পৃথিবীর কেন্দ্রে কাবা শরিফ, ১৬ শতকের একটি চিত্রকর্মআয়োজকদের দাবি, হজ নিয়ে এটাই বিশ্বের প্রথম প্রদর্শনী। এ ধরনের প্রদর্শনী আয়োজনের পেছনের ভাবনাটা কী ছিল? উত্তর পাওয়া গেল এ আয়োজনের সহকারী তত্ত্বাবধায়ক কাইসরা খানের কাছে। ‘অনেক মুসলিমও হজ সম্পর্কে খুব বেশি জানেন না। আমি নিজেও খুব বেশি কিছু জানতাম না। দুই বছরের প্রচেষ্টায় অনেক কিছু শিখেছি, জেনেছি। আমরা পুরোনো এমন অনেক ছবি বা নিদর্শন তুলে ধরতে চেষ্টা করেছি, যা অনেকের দেখা হয়নি।’

পবিত্র জমজমের পানি সংগ্রহের চীনামাটির পাত্র, ১৯ শতকপ্রদর্শিত বিভিন্ন মহামূল্যবান বস্তু ও ছবির বেশির ভাগই সংগ্রহ করা হয়েছিল ব্রিটিশ লাইব্রেরি এবং রিয়াদে অবস্থিত কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি থেকে। প্রাচীনকালের হজযাত্রার একটি চিত্রও তুলে ধরার চেষ্টা ছিল প্রদর্শনীতে। অনেক পুরোনো ও দুর্লভ সব ছবি আগত দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেছেন মন্ত্রমুগ্ধের মতো। ‘হজ: জার্নি টু দ্য হার্ট অব ইসলাম’ শিরোনামে প্রদর্শনীটি থেকে অনুপ্রাণিত হয়ে দোহার মিউজিয়াম অব ইসলামিক আর্ট, প্যারিসের আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট ও নেদারল্যান্ডসের ন্যাশনাল মিউজিয়াম অব ইথনোলজিও আয়োজন করছে একই রকমের প্রদর্শনীর।

শিল্পীর চোখে ওমান সাগর পাড়ি দিচ্ছেন হজযাত্রীরা। ভারত (সম্ভবত গুজরাট) থেকে সংগৃহীত একটি চিত্রকর্ম তুরস্কে তৈরি সূর্যঘড়ি ও কেবলা-নির্দেশক কম্পাস, ১৫ শতক লাল আর সবুজের কারুকাজ করা উটের পিঠে বসানোর মাহমালপ্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV