Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

শনাক্তকরণে নতুন হাতিয়ার বিশেষ জিন

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: October 11, 2013 | 7:46 PM

অনলাইন ডেস্ক:

শনাক্তকরণে নতুন হাতিয়ার বিশেষ জিনঅপরাধী শনাক্ত করতে বা কোনো ব্যক্তির পারিবারিক সম্পর্ক প্রমাণ করতে ডিএনএ পরীক্ষা এখন রুটিন ব্যাপার। ফরেনসিক বিজ্ঞানে জীবকোষের মূল উপাদান ডিঅক্সি রিবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ অত্যন্ত উপযোগী এক হাতিয়ার। বিজ্ঞান গবেষণায় ডিএনএর বহুবিধ ব্যবহার রয়েছে। শুধু তাই নয়, ডিএনএ থেকে কোনো ব্যক্তির মুখের গঠন নির্ণয়ও সম্ভব, বলছে সাম্প্রতিক এক গবেষণা।

এই গবেষণায় ১০ হাজার ব্যক্তির ওপর পর্যবেক্ষণ ও পরীক্ষা চালানো হয়। যার রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘প্লস জেনেটিক্স’ পত্রিকায়। পেপারটির মুখ্য লেখক, নেদারল্যান্ডসের ইরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অধ্যাপক ম্যানফ্রেড কেসার বলেছেন, ‘আমরা এমন পাঁচটি জিনের সন্ধান পেয়েছি, যারা মুখের গঠনের জন্য দায়ী।’ কীভাবে জিনগুলোর খোঁজ পেলেন তারা? গবেষকরা জানিয়েছেন, প্রথমে পরীক্ষাধীন ব্যক্তিদের মাথার এমআরআই করে সেই চিত্রের সঙ্গে প্রত্যেকের মুখের ফটোগ্রাফ মিলিয়ে এক একজনের মুখের বৈশষ্ট্যি চিহ্নিত করে তার মানচিত্র তৈরি করেন তারা। এর পর ‘জেনম-ওয়াইড অ্যাসোসিয়েশন’ নামে একটি পরীক্ষার মাধ্যমে নির্দষ্টি মুখ গঠনের ব্যক্তিদের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র জিনগত পরিবর্তন চিহ্নিত করা হয়। এর ভিত্তিতে এসব পরিবর্তনের জন্য দায়ী পাঁচটি জিন শনাক্ত করা সম্ভব হয়েছে।

জিনগুলো হলো : পিআরডিএম১৬, পিএএক্স৩, টিপি৬৩, সি৫ওআরএফ৫০ এবং সিওএল১৭এ১।

গবেষকদের দাবি, এই পাঁচটি জিনের ভিত্তিতে একজন ব্যক্তির মুখের গঠন আন্দাজ করা সম্ভব। এর আগে অধ্যাপক কেসার ও তার সহগবেষকরা ডিএনএ থেকে ব্যক্তির চুল ও চোখের রং আন্দাজ করা যায় বলে জানিয়েছিলেন। এ সংক্রান্ত গবেষণাপত্রও প্রকাশ করেন তারা। মুখের গঠনের পেছনেও যে বিশেষ বিশেষ জিন রয়েছে, এই প্রথম তা জানা গেল। বিজ্ঞান গবেষণা, বিশেষ করে ফরেনসিক বিশ্লেষণে এই আবিষ্কার যুগান্তর আনবে বলে কেসারের ধারণা।

তবে তার মতে, ডিএনএর সংকেত থেকে অজ্ঞাত, পলাতক বা হারিয়ে যাওয়া কোনো পুরুষ বা নারীর সম্পূর্ণ মুখের প্রতিলিপি তৈরি এখনো দূর ভবিষ্যতের ব্যাপার। এ জন্য আরও গবেষণার প্রয়োজন এবং এমন দিন আসতেই পারে, যখন কোনো অপরাধীর ফেলে যাওয়া ডিএনএ নমুনা থেকে গড়ে তোলা যাবে তার অবিকল মুখমণ্ডল।বাংলাদেশ প্রতিদিন

 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV