যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে অবশেষে স্বল্পমেয়াদি প্রস্তাব দিল বিরোধী রিপাবলিকানরা
অন্যদিকে হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি জানান, রিপাবলিকানদের প্রস্তাবিত চুক্তিতে কোনো ধরনের শর্ত না থাকলে প্রেসিডেন্ট ওবামা হয়তো তাদের চুক্তিতে সই করবেন। কর্মকর্তারা বলছেন, আগামী ১৭ অক্টোবরের মধ্যে ঋণ গ্রহণের সীমা বাড়ানো না হলে আমেরিকা চরম সংকটে পড়বে। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রস্তাবিত স্বাস্থ্য সংস্কার কর্মসূচিতে অর্থায়ন না করতে দেশটির নতুন বাজেট আটকে দিয়েছেন রিপাবলিকানরা। গত অর্থবছরের শেষদিন ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত কংগ্রেসে নতুন অর্থবছরের জন্য বরাদ্দ অনুমোদনের শেষ সময় ছিল। কিন্তু অর্থ বরাদ্দ নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদের সমঝোতা না হওয়ায় দেশটির সাত লাখ সরকারি চাকরিজীবীর বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা (নাসা), জাতীয় পার্ক, পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা সংস্থার অধিকাংশ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ওবামা কেয়ারের বাস্তবায়ন পিছিয়ে না দিলে বা ছাড় না দিলে বাজেট পাস করা হবে না বলে কঠোর অবস্থান নিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা। যদিও তারা কি করতে চান এ বিষয়টি পরিষ্কার নয়। গত ১ অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হলেও রিপাবিলকানদের অবস্থানের কারণে বাজেট পাস আটকে গেছে এবং সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান ক্রিস্টিন লিগার্ড হুঁশিয়ার করে বলেছেন, ওয়াশিংটন যদি আগামী দিনের ঋণের পরিমাণ বাড়াতে ব্যর্থ হয় তাহলে আমেরিকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্ব অর্থনীতিতে তা চরম প্রভাব ফেলবে।
রিপাবলিকান পিটি সেশনস জানিয়েছেন, আমরা এখন একসঙ্গে কাজ করছি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তিনিসহ কয়েকজন রিপাবলিকান বৈঠক করেন। রিপাবলিকানদের উদ্যোগে স্বাগত জানিয়েছে ওবামা প্রশাসন। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এরিক কানটর বলেন, এটা খুবই কার্যকরী। ভার্জিনিয়ার এ রিপাবলিকান আরো বলেন, আমরা অনেক আলোচনা করেছি। প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেন, ১ অক্টোবর শুরু হওয়া শাটডাউন অবসানে তারা হোয়াইট হাউসের সঙ্গে আরো আলোচনা চালিয়ে যাবেন। তবে দুই পক্ষ আলোচনা চালালেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় আসতে পারেনি।ইনকিলাব
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








