Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

স্বামীকে খুশি করতে স্ত্রী যা যা করতে পারেন…

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: October 12, 2013 | 1:47 PM

ডেস্ক: দাম্পত্য জীবনে সুখ-দুঃখ সমানভাবে ভাগ করে নেয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সংসার করতে গেলে স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাবোধ ও আস্থা থাকাটা অপরিহার্য। স্ত্রী কিভাবে স্বামীর সুসময়-দুঃসময়ে পাশে থাকতে পারেন ও তার কি করণীয় সে সম্পর্কে এখানে ৫টি টিপস দেয়া হলো: 

১) মন ভালো করতে চকলেট বার: পুরুষরা নিজেদের আবেগকে লুকানোর ক্ষেত্রে বেশ পারদর্শী। আপনার স্বামী যদি কোন কারণে খুব বেশি হতাশাগ্রস্ত হন বা হালকা কান্নাকাটি করেন, আপনি হয়তো তা ঘুণাক্ষরেও জানতে পারবেন না। তাকে বোঝার চেষ্টা করুন। এ সময়টা স্বামীকে সঙ্গ দিন, তার পাশে থাকুন। যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে, তবে একটি চকলেট বার আপনার স্বামীর খারাপ মুডটাকে ভালো করে দিতে পারে। চকলেট যে মুড ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে, তাতো এরই মধ্যে গবেষকরা প্রমাণ করেছেন। ভালো ব্র্যান্ডের চকলেট মাঝে-মধ্যে একটু-আধটু খাওয়া যেতে পারে। 
২) পুরুষরাও একটু অন্তরঙ্গতা চায়: পুরুষরাও চান তার স্ত্রী তাকে কিছুটা একান্ত সময় উপহার দেবেন। সেটা হতে পারে হাত ধরে পাশাপাশি কিছুক্ষণ বসে মনের কথাগুলো শেয়ার করা বা আরও বেশি অন্তরঙ্গতা।
৩) আবদারের মাত্রায় রাশ টানুন: স্বামীর কাছ থেকে যতোটুকু আশা করতে পারেন, তার বেশি না করাটাই সমীচীন। বহু আবদার থাকতেই পারে। তাই বলে সবসময় তাকে আপনার মনের কথাটা বুঝতে হবে, আপনাকে খুশি করার জন্য নতুন নতুন সারপ্রাইজ দিতে হবে এ ধরনের আবদার মাত্রাতিরিক্ততার পর্যায়ে পড়ে। স্বামীকে বুঝতে চেষ্টা করুন। আপনার আবেগ, অনুভূতি বা মেজাজে পরিবর্তন এলেই স্বামী তা ধরতে পারবেন, এমনটা মনে করা উচিত নয়। তাই সহধর্মীনির পাশাপাশি উত্তম সহযোগী হয়ে ওঠাটাও বাঞ্ছণীয়।
৪) পুরুষরাও রোমান্স ভালোবাসেন: স্বামীরা হয়তো অনেক সময় বিষয়টি এড়িয়ে যেতে পারেন। কিন্তু, তারাও আসলে রোমান্স পছন্দ করেন। সমুদ্র সৈকতে একসঙ্গে হাত ধরে হাঁটা, রেস্টুরেন্টে ক্যান্ডেল-লাইট ডিনার, ঘরে একান্তে মন খুলে গল্প করা, একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া- এ বিষয়গুলো কিন্তু পুরুষরাও ভালোবাসেন। আর আপনি যদি আপনার স্বামীকে খুশি করতে নিজে থেকে চিন্তা করে তাকে কোন সারপ্রাইজ দেন, তাতে নিঃসন্দেহে তিনি ভীষণ খুশি হবেন। সেটা তিনি মুখে যদি নাও বলেন, অভিব্যক্তিতে স্পষ্ট তা ফুটে উঠবে।
৫) নিজেও দায়িত্ব নিন: নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে মাঝে-মধ্যে ঘরোয়া সিদ্ধান্তগুলো নিন। তাতে আপনার স্বামীর ওপর মানসিক চাপটা কমবে। স্বামীর পাশে থাকার অর্থ, তার সুখ-দুঃখকে সমানভাবে ভাগ করে নেয়া। তিনি কোন সমস্যায় পড়লে বা কঠিন সময় অতিক্রম করলে, অন্তত বুদ্ধি দিয়ে তাকে সহযোগিতা করুন।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV