ল্যাপটপের দরকারি যত্ন
কিছু নিয়ম মেনে যত্ন নিয়ে ল্যাপটপ কম্পিউটার ভালোভাবেই কাজ করবে। এমন কিছু টিপস নিচে দেওয়া হলো:
পাওয়ার এফিসিয়েন্সি রিপোর্ট
ল্যাপটপ কম্পিউটারে প্রতিদিন কতটুকু শক্তি খরচ হচ্ছে এবং ব্যাটারির কোনো ত্রুটি (এরর) সহজেই বের করে নেওয়া যায় এ রিপোর্ট থেকে। স্টার্ট মেনুতে cmd লিখে ডান ক্লিক করে Run As Administrator নির্বাচন করুন।যে ডায়ালগ বক্স আসবে সেটিতে ইয়েস করে কমান্ড প্রম্পট চালু করে নিন। এখানে powercfg-energy লিখে এন্টার করুন।কিছু সময়ের জন্য উইন্ডোজের পুরো সিস্টেম স্ক্যান হবে। এর পর রিপোর্ট তৈরি হয়ে যাবে। এখন C:/Windowsystem32/energy-report.html ফোল্ডারে গিয়ে জানতে পারবেন ল্যাপটপের ব্যাটারির হালহকিকত।আবার যেকোনো সমস্যা চিহ্নিত করে তার সমাধানও করা যাবে।
পর্দার পছন্দসই রং
ল্যাপটপের পর্দার রং অনেকটাই নির্ভর করে মনিটর, গ্রাফিকস কার্ড সেটিংস, আলো কম-বেশি করার জন্য। অনেকেই উইন্ডোজের নির্ধারিত কালার প্রোফাইল চালায়। কিন্তু ল্যাপটপের পর্দার জন্য পছন্দসই রং এবং ঝকঝকে ফন্ট নির্ধারণ করে দেওয়া যায়। এ জন্য উইন্ডোজ সাতের স্টার্ট মেনুতে DCCW লিখে এন্টার চাপলে Display Color Calibrationউইন্ডো চালু হবে। এখানে পর্যায়ক্রমে নেক্সট চেপে চেপে রং ও আলাদা আবহ নির্বাচন করে দিন। কালার ক্যালিব্রেশনের কাজ শেষ হলে ট্রু-টাইপ ফন্ট উইন্ডো পাবেন।এখানে একইভাবে যে ফন্টটি দেখতে ভালো লাগবে, সেটি ক্লিক করে বাকি কাজ সম্পাদন করলে ঝকঝকে ফন্ট দেখা যাবে।
—মো. রাকিবুল হাসান/প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী