Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বিমান কেনার সাথে সাথে ঢাকা-নিউইয়র্ক রুটে ফাইট চালু হবে-অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: October 21, 2010 | 11:00 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ প্রবাসী বাঙ্গালীরাই দেশের শিক্ষা প্রসারের কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ (মহসীন-স্বপন বড়ুয়া) আয়োজিত প্রদত্ত সংবর্ধনায় প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপরোক্ত মন্তব্য করেন।  গত ১১ অক্টোবর  সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের খামার বাড়ীর পালকি সেন্টারে অনুষ্ঠিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন সংগঠনের এবং যুক্তরাষ্ট্র জাসদ (রব) সভাপতি মাসুম মেহাম্মাদ মহসীন। সাধারণ সম্পাদক স্বপন বড়�য়ার পরিচালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং অর্থমন্ত্রীর সহোদর ড. এ.কে. আবুল মোমেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোল্লা মনিরুজ্জামান।

 

  অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি পারভেজ কাজী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মনির, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান ও সাঈদা আখতার লিলি। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান ছোট্ট মনি মালিয়া তাহরীন ও সাবিম এনায়েত। সংগঠনের পথেকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প থেকে সংগঠনের সভাপতির নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে ‘৫২-এর ভাষা আন্দোলন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ, আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনসহ ৯/১১ এর সকল শহীদের প্রতি এক মিনিটকাল নীরবতা পালন করা হয়। ফুল দিয়ে বরণ করেন আব্দুল কালাম আজাদ ও গাজী শামসুদ্দীন। প্রধান অতিথিদের সংগঠনের প্রকাশিত পুরোনো ম্যাগাজিন প্রদান করেন এনায়েত সর্দার। অনুষ্ঠানে সংগঠনের অন্যতম সদস্য ও আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মহিউদ্দীন দেওয়ানকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেনকে সংগঠনের পুরো প্রকাশিত ম্যাগাজিন প্রদান করার আহ্বান জানান, মহিউদ্দিন দেওয়ান বিশেষ অতিথিকে ম্যাগাজিন প্রদান না করে প্রধান অতিথিকে ফুলের তোড়া প্রদান করেন ছবি তোলার জন্য যা দৃষ্টি কটু লেগেছে। অনুষ্ঠানে এ্যানী ফেরদৌসী ও মোহাম্মদ গোলাম মোস্তফার অভিনয় ও আবৃতি সকলের প্রসংশা কুড়িয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, প্রবাসীরা দেশে স্কুল-কলেজ স্থাপনের মাধ্যমেই হোক বা বৃত্তি প্রদানের মাধ্যমেই হোক সহযোগিতা করছেন। দেশের মানুষ চায় প্রবাসীদের এ প্রচেষ্টা আরো সুসংহত হোক।

 

 

 

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসারে বৃত্তিদানে অত্যন্ত আন্তরিক। বৃত্তির জন্য তিনি আরো উদ্যোগী হয়ে ট্রাস্ট ফান্ড চাচ্ছেন, যাতে সরকারের পরিবর্তনের পর এ উদ্যোগ নষ্ট না হয়। দেশে প্রবাসীদের হয়রানী রোধে সরকারের ভূমিকা কী? একজন প্রবাসীর প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, দেশে প্রবাসীদের হয়রানী রোধে সরকার ব্যবস্থা নিচ্ছে। প্রবাসীদের জন্য প্রাথমিকভাবে কয়েকটি ডেক্স স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। অন্ততপে প্রবাসীরা যেন তাদের ক্ষোভ অভিমানের কথা সেখানে জানাতে পারে। বিমান বন্দরসহ কয়েকটি জেলায় এই ওয়েল ফেয়ার ডেক্স স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের পথে। বিমানের ঢাকা-নিউইয়র্ক ফাইট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কদিন আগে বিমানের ফাইট চালুর তারিখ কেন বলেননি, আমি জানি। গত বছর নিউইয়র্কে তিনি বিমানের ফাইট চালুর সম্ভাব্য তারিখ উল্লেখ করেছিলেন। কিন্তু যা শেষ পর্যন্ত রা হয়নি। ফলে চলতি বছর তিনি বলে গিয়েছেন ২০১১ সালের মধ্যে ফাইট চালু হবে। আমি শুধু এটুকু বলতে পারি, বিমান কেনার সাথে সাথে ঢাকা-নিউইয়র্ক রুটে ফাইট চালু হবে। সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, সোনালী এক্সচেঞ্জ আমাদের খুব লাভজনক প্রতিষ্ঠান নয়। সংশ্লিষ্টদের আমি বলেছি, এদেশের সিস্টেমে নিউইয়র্কে সোনালী ব্যাংক স্থাপন করা যায় কিনা দেখতে। ব্যাংক করতে অনেক টাকা প্রয়োজন আমি বলেছি, টাকা লাগলে আমরা দেব। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্ভাবনার দেশ। আমাদের সমস্যা আছে তবুও সবকিছুকে পেছনে ঠেলে আমরা এগুচ্ছি। আমরা চাই একটু উন্নত জীবন যাপনের জন্য মানুষকে কিছু দিতে। আপনারা নিশ্চয়ই জানেন, বেশ আগেই সরকারী চাকুরী জীবিদের বেতন ভাতা আমরা বাড়িয়েছি ৬০ ভাগ। কদিন আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়িয়েছে দ্বিগুন। দেশের ৬৫ ভাগ মানুষ এখন মোবাইল ব্যবহার করে। আগামী জুন মাসের মধ্যে সারা দেশে ৪ হাজার গ্রামীন তথ্যকেন্দ্র হবে। মানুষের সচেতনতা বাড়ছে। ঝড়বৃষ্টি খরাকে উপো করে মানুষ এগিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট, বাংলাদেশ আগামী ১০ বছরের মধ্যে স্বল্পোন্নত দেশ থাকবে না-তারও উপরে যাবে। শেষে নৈশভোজে নিম্ন মানের প্যাকেটে বিরানী সরবরাহ করা হয় উপস্থিত সূধীদের মাঝে এবং প্রধান অতিথিসহ ঢাবিস্থ অন্যান্য আয়োজকদের পাশের অন্য একটি হলে নিয়ে চাইনিজ ভোজনে আপ্যায়ন করা হয়, যা নিয়ে অনেকে বিরুপ মন্তব্য করেছেন।

 
ট্যাগ:
Situs Streaming JAV