Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আবার খুলছে স্ট্যাচু অব লিবার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: October 13, 2013 | 4:42 PM

ডেস্ক: যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা চলমান থাকা সত্ত্বেও দেশটির কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য স্ট্যাচু অব লিবার্টি এবং গ্র্যান্ড ক্যানিয়ন খুলে দিতে সম্মত হয়েছে। ১২ থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত এ দু’টি দর্শনীয় স্থান খোলা থাকবে। পয়লা অক্টোবর অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে এগুলো বন্ধ ছিল। সাময়িক সময়ের জন্য স্থান দু’টি খোলা থাকার জন্য যে ব্যয় হবে তা সরকার বহন করবে অথবা ডোনেশন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এর খরচ চলবে। স্ট্যাচু অব লিবার্টি এবং গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি মাউন্ট রাশমোর এবং রকি মাউন্টেন খুলে দেয়া হবে। অচলাবস্থার কারণে কমপক্ষে ৪০০টি জাতীয় উদ্যান বন্ধ করে দেয়া হয়েছে। ফলে প্রায় ২০,০০০ কর্মী অনাকাঙিক্ষত ছুটি পালন করছেন। ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) এবং সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক সাময়িক সময়ের জন্য খুলে দেয়া দর্শনীয় স্থানগুলোর জন্য কর্মীদের আবার কাজে ডাকা হবে। এদিকে দেশটির চলমান অচলাবস্থা নিরসনের সম্ভাব্য উপায় বের করতে প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখন পর্যন্ত সমস্যার কোন হাল হয়নি।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ