Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলনে অভিযোগ : ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কোঅপারেশন’ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া স্বীকৃতি তা আদৌ সত্য নয়

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: October 14, 2013 | 3:35 PM

ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কোঅপারেশন’ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে স্বীকৃতি প্রদান করা হয়েছে তা আদৌ সত্য নয়। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কোঅপারেশনের কর্মকর্তারা তাদের জানিয়েছেন, এ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা কোন এওয়ার্ড দেননি।
সিটির জ্যাকসন হাইটসে ফুডকোর্টে ১৩ অক্টোবর সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ‘মিথ্যাচারের সীমা লংঘন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ এওয়ার্ডপ্রাপ্তির প্রচারণা তার সর্বশেষ উদাহরন।’
একজন প্রধানমন্ত্রীর এমন মিথ্যাচারের ফলে ক্ষমতায় থাকার আর নৈতিক অধিকার রাখেন না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্লজ্জ মিথ্যাচারের সাথে আন্তর্জাতিক একটি সংস্থাকে যুক্ত করে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে ভূলুন্ঠিত করলো। সংবাদ সম্মেলনে তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ২৪ অক্টোবর দায়িত্ব হস্তান্তরের দাবি পুনর্ব্যক্ত করেন। অন্যথায় নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট ঘেরাও সহ লাগাতার কর্মসূচির হুমকি দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারী আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা হযরত আলী, এস এম রেজা প্রমুখ।

অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত কর্তৃক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘দস্যু শ্রেণীর লোক’ অভিহিত করার প্রতিবাদ

এদিকে, তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি ইউএসএ ১৩ অক্টোবর রোববার রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্কে জ্যাকসন হাইটসে একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক প্রতিবাদ সভায় অবিলম্বে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকরের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছে। তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি ইউএসএ’র চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদলের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব জসীমউদ্দিনের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি শহীদুল্লাহ পাটোয়ারি, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, পিয়ার আলী, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এ সমাবেশ থেকে বলা হয়, সরকারের পৌণে ৫ বছরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণ করা যায়নি এতদসত্বেও তার বিরুদ্ধে বিষোদগারের অর্থ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নতা।
সমাবেশ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত কর্তৃক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘দস্যু শ্রেণীর লোক’ অভিহিত করার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এহেন অপবাদমূলক বক্তব্য প্রত্যাহার দাবি দাবি জানানো হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত কর্তৃক বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে ‘দস্যু শ্রেণীর লোক’ অভিহিত করার প্রতিবাদে একই দিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটি বিএনপি আরেকটি সভার আয়োজন করে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে। নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হায়দার জাকির পরিচালনায় এ সভায় অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি এম.এ. খালেক আকন্দ, সিটি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এম.এস.আই. শাহিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ওয়াহেদ আলী মন্ডল, শহিদুল ইসলাম শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান সম্পর্কে অশোভন মন্তব্যে বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র জাতীয়তাবাদী শক্তির আদর্শে বিশ্বাসীদেরকে মর্মাহত করেছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে এ ধরনের মিথ্যাচার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার সামিল।
সভা থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকরের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে প্রবাসী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে অর্থমন্ত্রী বিএনপি নেতা তারেক রহমান সম্পর্কে বলেন, ‘আমি তো ভেবেছিলাম যে তারেক রহমানের মত একজন দস্যু শ্রেণীর মানুষের নাম দেশের মানুষ লজ্জায় মুখেই আনবে না’।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV