Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

ম্যারাডোনার পাগলামি!

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: October 14, 2013 | 7:06 PM

 

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, পরে জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে হয়েছেন বিশ্বসেরা। তার অধিনায়কত্বে দেশ বিশ্বকাপ জিতেছে। ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা মানা হয় তাকে। এক কথায় বলা চলে দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার ফুটবলের নায়ক এবং জীবন্ত কিংবদন্তি। এর মধ্যে অতিক্রান্ত হয়েছে অনেকটা সময়। বদলে গিয়েছে প্রেক্ষাপট। সেদিনের সেই নায়ক এখন খলনায়ক বনে যেতে পারেন। কারণ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মাতৃভূমির বদলে স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।

সংযুক্ত আরব আমিরাতে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার অধীনে দল ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট শেষে তাকে ছাঁটাই করে আর্জেন্টাইন ফুটবল সংস্থা (এএফএ)। আর তারপর থেকেই দেশের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ম্যারাডোনার মতবিরোধ শুরু। আর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রীড়াদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক ম্যারাডোনা। এর আগে আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচও ছিলেন এই আর্জেন্টাইন। তাই বেশ কিছুদিন ধরেই আরব দেশটির ফুটবলের সঙ্গে ম্যারাডোনার সুসম্পর্ক তৈরি হয়েছে। 
দেশকে বাদ দিয়ে আরব আমিরাতকে সমর্থন দেয়ার কারণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ম্যারাডোনা, ‘দেশের সঙ্গে মতপার্থক্যের কারণেই আর্জেন্টিনাকে নয়, আমি আরব আমিরাতকে সমর্থন করবো।’ তিনি শুধু নিজে আরব আমিরাতকে সমর্থনই দিচ্ছেন না; স্বাগতিক দলকে সমর্থন দেয়ার জন্য ভক্তদের প্রতি আহবানও জানিয়েছেন। ওই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে। এরপর হন্ডুরাসের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। শনিবার ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ম্যারাডোনার সমর্থনবিহীন আর্জেন্টিনা।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ