এবার নিউইয়র্কে রণবীর-ক্যাটরিনা
স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনে গিয়ে আলোকচিত্রীদের ফাঁদে ধরা পড়ে কম ঝামেলা পোহাতে হয়নি বলিউডের আলোচিত তারকাযুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁসে বিতর্কের ঝড় উঠলেও, এ ঘটনাকে রণবীর-ক্যাটরিনা খুব বেশি পাত্তা দিয়েছেন বলে মনে হয় না। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন এ তারকা জুটি। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন তাঁরা। ম্যানহাটনের একটি প্রেক্ষাগৃহে ‘বেশরম’ তারকা রণবীরের সঙ্গে ক্যাটরিনা ছবি দেখেছেন বলেও খবর চাউর হয়েছে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডে জানিয়েছে, ছুটি কাটাতে কয়েক দিন আগেই নিউইয়র্ক গিয়েছেন রণবীর। তাঁকে সঙ্গ দিতে নিউইয়র্ক যেতে ক্যাটরিনার একটু দেরি হয়ে যায়। কারণ হঠাত্ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এ তারকা অভিনেত্রী।
‘ধুম ৩’ ছবির একটি গানের শুটিং, বিজ্ঞাপনচিত্রের শুটিংসহ আরও কিছু কাজ দ্রুত শেষ করতে গিয়ে ভাইরাস জ্বরে আক্রান্ত হন ক্যাটরিনা। তার পরও অসুস্থ শরীরেই কাজ চালিয়ে যান তিনি। এমনকি এ জন্য ছবির সেটে চিকিত্সাও নিতে হয়েছে তাঁকে। অনেক ঝক্কি সামলে শেষমেশ ঠিকই সব কাজ গুছিয়ে নিউইয়র্কে উড়াল দেন ক্যাটরিনা।
শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও প্রেমিক রণবীরের টানে অসুস্থ শরীরেই নিউইয়র্কে গিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেন ক্যাটরিনা। সেখানে পৌঁছানোর পর কিছুটা সুস্থ হয়ে রণবীরের সঙ্গে অভিসারে মেতে ওঠেন তিনি। কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সম্প্রতি ম্যানহাটনের স্থানীয় একটি প্রেক্ষাগৃহে এই জুটিকে একসঙ্গে দেখা গেছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাওতে আইফা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ক্যাটরিনা চলে যান স্পেনে। সেখানে আগে থেকেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন রণবীর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনের সময় গোপনে তাঁদের একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে। ছবিগুলোতে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে ক্যাটকে।
এ প্রসঙ্গে ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনের সম্পাদক রাম কমল বলেছিলেন, ‘নিজেদের প্রেম নিয়ে বহু দিন লুকোচুরি খেলার পর এখন অনেকটা প্রকাশ্যেই মেলামেশা করছেন রণবীর-ক্যাটরিনা। ভালোবাসার কথা সবাইকে জানানোর মধ্যে দোষের কিছু নেই। আমাদের প্রকাশিত ছবিগুলোতে তাঁদের প্রেমের গভীরতা স্পষ্ট ফুটে উঠেছে।’
রণবীর-ক্যাটরিনার অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনায় তোলপাড় ওঠে বলিউডে। রণবীর বান্দ্রার পালি হিল এলাকায় অবস্থিত কৃষ্ণরাজ বাংলোবাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকেন। সেখানে ঘনঘন যাতায়াত করেন ক্যাটরিনা। এমনকি মাঝরাতে সেখানে হাজির হয়ে মুখরোচক খবরেরও জোগান দিয়েছেন ক্যাট। রণবীরের বাড়িতে ক্যাটরিনা তাঁর জন্মদিনও উদযাপন করেছেন। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিংয়ের সঙ্গে তাঁর দারুণ সুসম্পর্ক রয়েছে। কিন্তু রণবীরের সঙ্গে ক্যাটের অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনাকে সহজভাবে নিতে পারেননি ঋষি ও নিতু। এই ঘটনা রণবীরের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই রায় দেন তাঁরা। এ জন্য রণবীরের বাড়িতে ক্যাটের ঘনঘন যাতায়াতের ওপর কড়াকড়িও আরোপ করেছিলেন ঋষি কাপুর।
ছবি ফাঁসের ঘটনায় শুরুতে মুখ না খুললেও প্রতিক্রিয়া জানাতে পরে একটি খোলা চিঠি লেখেন ক্যাটরিনা। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সেই চিঠিতে ক্যাটরিনা লেখেন, ‘আমি স্পেনে অবকাশযাপনে গিয়েছিলাম। সে সময় লুকিয়ে এসব ছবি তোলা হয়েছে কোনো রকম অনুমতি না নিয়েই। শুধু তা-ই নয়, ছবিগুলো প্রকাশও করা হয়েছে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে। ভীরু-কাপুরুষের মতো এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ক্যাটরিনা আরও লেখেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে ও শালীনতার তোয়াক্কা না করে অসাধু সাংবাদিকতার চর্চা চলছে। একশ্রেণীর অসাধু সাংবাদিক শকুনের মতো ওত পেতে তারকাদের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করছেন। আমার এসব ছবি ফাঁস করে সেই অসাধু সাংবাদিকতাকেই উত্সাহিত করা হয়েছে। বরাবরই গণমাধ্যমের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রেখেছি। চাইলেই যেকোনো সময় গণমাধ্যমকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজেই আমার ওপর এভাবে চুপিসারে আক্রমণ চালানোর কোনো কারণ নেই।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী