যুক্তরাষ্ট্রে আনন্দ-বেদনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
Sharodiya_Durga_Puja_2013_
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে আনন্দ-বেদনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার দর্পন ঘট বিসর্জন দেয়া হয়। বিভিন্ন মন্দিরে থেকে ভক্তরা আবির, ধান, দুর্বা, মিষ্টি দিয়ে প্রতিমা বিসর্জন দেন। মায়েদের মধ্যে চলে সিঁদুর খেলা। পুরোহিতদের মন্ত্র পাঠ শেষে এ সময় ভক্তরা শ্রদ্ধা ও ভালবাসায় তাকে বিদায় জানিয়ে আবারও পরের বছর তার ফেরার অপেক্ষায় দিন গোনা শুরু করেছেন। চার দিন ধরে বর্ণাঢ্য আয়োজনে মহা ধুমধামে নিউ ইয়র্কের বিভিন্ন মন্দিরে চলে নানা উৎসব। মন্ডপে মন্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। শ শ ভক্তের উপস্থিতিতে পূজা প্রাঙ্গণ ছিল মুখরিত। পূজা অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা-অর্চনা, অঞ্জলী প্রদান, আরতি, সিঁদুর খেলা, প্রসাদ বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
নিউইয়র্কের উডসাইডে পূজা মন্ডপে ছিল বর্ণাঢ্য আয়োজন। ভক্ত অনুরাগীরা জানান তাদের অনুভূতি। শারদীয় দুর্গোৎসবে সমপ্রীতির পরিবেশে দারুণ খুশি তারা। বললেন বাংলাদেশের মতোই পূজা উৎসব উপভোগ করছি।
বলেন, প্রতি বছরে মা দূর্গা মাত্র একবারই এই পৃথিবীতে আসেন। তাই যে কটা দিন তিনি এই পৃথিবীতে থাকেন তা পূজো অর্চনার মধ্যে দিয়ে ভক্তি দেখাই।
দুর্গোৎসব অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীর লোক ছাড়াও আসেন নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে ছিল জাকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে সকলকে আনন্দ দান করে। পূজায় প্রসাদ বিতরণসহ প্রচুর খাবারের আয়োজন করা হয়।
উল্লেখ্য এবার নিউইয়র্কে ৮ টিরও বেশি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী