সরকারের ঋণ নেয়ার সুযোগ বাড়ানোর প্রস্তাব পাস, যুক্তরাষ্ট্রে সাময়িক স্বস্তি
ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বুধবার এই ‘সমঝোতার বিল’ পাস হয় ৮১-১৮ ভোটে। বিরোধী দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদও পরে আর বিলটি আটকায়নি। এই সমঝোতা সম্ভব হয়েছে সংকটের চরম মুহূর্তে।
বিশ্লেষকরা বলছেন, বুধবারের সমঝোতার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান আসেনি। কারণ সরকারের ব্যয় ও ঘাটতি নিয়ে মূল আলোচনায় রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা আপাতত বিল পাস করে সঙ্কটকে কয়েক মাস পিছিয়ে দিয়েছেন মাত্র। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ১৫ জানুয়ারি পর্যন্ত খরচ চালানোর মতো তহবিল পাবে। আর ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগের তুলনায় বেশি হারে ঋণ নিতে পারবে।
প্রেসিডেন্ট বারাক ওবামা ওই সময়ের মধ্যে বিরোধী দলকে বাগে আনতে না পারলে আগামী বছরের শুরুতে বিশ্ববাসীকে আবারও হয়তো ‘ইউএস শাটডাউন’ দেখতে হবে। আবারও হয়তো যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন কার্যক্রম অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে এবং বিশ্বকে মন্দার শঙ্কার মধ্যে পড়তে হবে।ইত্তেফাক
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী