সড়ক দুর্ঘটনায় আক্রান্ত কবি শহীদ কাদরী হাসপাতালে চিকিৎসাধীন
আকবর হায়দার কিরন, নিউ ইয়র্কঃ বর্তমান সময়ে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শাহীদ কাদরী আজ নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৬টার পর হাসপাতাল থেকে ডায়ালাইসিস সেরে বাসায় ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে লং আইল্যান্ডের নর্থ শোর মেডিকেল সেন্টার এ চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, কবি আজ তাঁর নিয়মিত ডায়ালাইসিস করতে যান লং আইল্যান্ড এর ওয়েস্ট নাসাউ ডায়ালাইসিস সেন্টার এ। বাসায় ফেরার সময় এম্বুল্যান্স এর চালক তাআর হুইল চেয়ার এর সীট বেল্ট ঠিকমতো না বাধায় ব্রেক চাপলে কবি পড়ে গিয়ে পায়ে ব্যাথা পান।
শেষ খবরে জানা গেছে কবি শহীদ কাদরীর পা ফুলে গেছে এবং তা এক্সরে করে দেখা হচ্ছে কোন ফ্রাকচার হয়েছে কিনা। কবি পত্নী নীরা কাদরী তাঁর সাথে হাসপাতালে অবস্থান করছেন। কবি শহীদ কাদরীর এই আকস্মিক সড়ক দুর্ঘটনার সংবাদে দেশ এবং প্রবাসে তাঁর ভক্ত এবং অনুরাগীদের ভেতর গভীর উৎকণ্ঠার জন্ম দিয়েছে। নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা তাঁর জন্যে অত্যন্ত উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
