বিষণ্নতার শুরু মাতৃগর্ভে
গর্ভাবস্থায় মায়েরা বিষণ্ন থাকলে তার প্রভাব সন্তানের ওপরও পড়ে। বিষণ্নতা একটি রোগ এবং এই রোগের ঝুঁকি মাতৃগর্ভ থেকেই শুরু হয়।
সম্প্রতি এই আশ্চর্য তথ্য প্রকাশ করেছেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। যে মায়েরা গর্ভাবস্থায় বিষণ্নতায় আক্রান্ত হন, তাঁদের আসন্ন সন্তানেরাও এ রোগের ঝুঁকিতে থাকে। গর্ভকালীন বিষণ্নতায় আক্রান্ত প্রায় আট হাজার নারীর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তাঁদের সন্তানদের পরবর্তী সময়ে অর্থাৎ ১৮ বছর বয়সে বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ১ দশমিক ৩ গুণ বেশি।
বিশালসংখ্যক নারী গর্ভকালীন বিষণ্নতায় ভুগে থাকেন, তাই চিকিৎসকেরা বলছেন, গর্ভাবস্থায় নারীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ, বিষণ্নতা শনাক্ত করা এবং তাঁদের চিকিৎসার আওতায় আনাটা জরুরি। এটি কেবল তাঁদের নিজেদের জন্যই জরুরি নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্যও দরকার।প্রথম আলো
সূত্র: জেএএমএ সাইকিয়াট্রি
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার