Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ধনীরা বেশি বাঁচে

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: October 23, 2010 | 12:58 AM

ই উ এসএনি উজ ডেস্ক: এক ধরনের হরমোন ধনীদের আয়ু বাড়িয়ে দেয়। মস্তিষ্ক, অ্যাড্রিনাল গ্গ্নান্ডস এবং মানুষের যৌনাঙ্গ সংশ্লিষ্ট পিটুইটারি গ্রন্থিগুলো ডিইএইচএস বা ডিহাইড্রোপিয়ানড্রোস্টেরোন সালফেট নামের এই হরমোনের নিঃসরণ ঘটায়। এই হরমোন মানুষের আয়ু বাড়াতে সাহায্য করে। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের একদল গবেষক আয়ু বৃদ্ধি সংক্রান্ত এক গবেষণায় দেখতে পান, আর্থ-সামাজিক দিক থেকে উঁচু অবস্থানের লোকদের বয়স বৃদ্ধির হার অন্যদের তুলনায় কম। এর কারণ হিসেবে দেখা যায়, তাদের শরীরে ডিইএইচএস হরমোনের পরিমাণ বেশি। তাছাড়া যারা নিয়মিত শরীরচর্চা, কর্মক্ষম জীবনযাপন এবং বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে বেশি সময় কাটায় তাদের দেহেও এই হরমোনের পরিমাণ বেশি। ওই গবেষণায় আরও দেখা গেছে, শরীরে এই হরমোন শৈশব এবং কিশোর বয়সে সবচেয়ে বেশি হারে নিঃসৃত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হার কমতে শুরু করে। আর ৮০ বছর বয়সে তা শতকরা ১০ ভাগে নেমে আসে।
গবেষকরা আশা করছেন, এই আবিষ্কারের পর বয়স নিয়ন্ত্রণের হরমোনটি কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হবে। মানুষের আয়ু বাড়াতে তা সহায়ক ভূমিকা পালন করবে। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV