Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

নিরঙ্কুশ ভোটে বাংলাদেশ ইকোসকের সদস্য নির্বাচিত : জাতিসংঘে শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিশাল স্বীকৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: October 31, 2013 | 12:27 PM

বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) নিরঙ্কুশ ভোটে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। ১শ’৮৭ ভোটের মধ্যে ১শ’৮১ ভোট পেয়ে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট প্রাপ্ত দেশ হিসেবে আগামী তিন বছরের (২০১৪-২০১৬) জন্য ইকোসকের সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় ৩০ অক্টোবর ২০১৩ বুধবার এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মিশনের প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এই বিজয়ের খবর জানান।

10312013_003_UNBD

নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন ইকোসকের সদস্য নির্বাচনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের এই বিপুল সমর্থনে বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বীকৃতি বলে দাবি করেন। তিনি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। ইকোসকের এবারের নির্বাচনে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে চীন এবং সাউথ কোরিয়া পুনঃনির্বাচিত হয়েছে। বিদায়ী সদস্য পাকিস্তান এবং কাতারের স্থলাভিষিক্ত হয়েছে বাংলাদেশ ও কাজাকস্থান। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হচ্ছে জর্জিয়া (প্রাপ্ত ভোট ১শ’৭৭), রাশিয়া (প্রাপ্ত ভোট ১শ’৮০), সার্ভিয়া (প্রাপ্ত ভোট ১শ’৮২), বসওয়ানা (প্রাপ্ত ভোট ১শ’৮২), ডেনমার্ক (প্রাপ্ত ভোট ১শ’৭৫), নিউজিল্যান্ড (প্রাপ্ত ভোট ১শ’৭৯), সুইডেন (প্রাপ্ত ভোট ১শ’৭৬), ইউনাইটেড কিংডাম (প্রাপ্ত ভোট ১শ’৭৮), সাউথ কোরিয়া (প্রাপ্ত ভোট ১শ’৭৯), নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে চীন (প্রাপ্ত ভোট ১শ’৮৭)। ইটালী পেয়েছে ২ ভোট। সেনেগাল, কাতার, লিতুনিয়া, মেক্সিকো, সুইজারল্যান্ড, পর্তুগাল ও জার্মানী পেয়েছে ১ ভোট করে। প্রসঙ্গত উল্লেখ্য, ১২৫ ভোট পেলেই নির্বাচিত হওয়ার বিধান থাকলেও বাংলাদেশ ভোট দাতা ১শ’৮৭ সদস্য রাষ্ট্রের মধ্যে ১শ’৮১ টি ভোট পেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। নির্বাচিত ১৮টি সদস্য রাষ্ট্রের মধ্যে ভোট প্রাপ্তি বিবেচনায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশেষভাবে উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের ৪৩টি কমিটিতে সক্রিয় রয়েছে।

বাংলাদেশের বিপুল সংখ্যক ভোট প্রাপ্তিতে জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্র বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান। সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় পদচারনা এবং দেশটির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে দৃষ্টান্তমূলক দক্ষতার ভূয়সী প্রসংশা করেন। তারা মনে করেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মত জাতিসংঘের এই গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতির অভিজ্ঞতা বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশের এই বিপুল বিজয়ে এবং বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের অভিনন্দনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে বর্তমান সরকারের আর্থিক ব্যবস্থাপনা দক্ষতার কারনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচী সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের জীবন যাত্রার বৈপ্লবিক পরিবর্তন সূচনা করেছে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শেখ হাসিনা প্রশাসনের বিপ্লবী কর্মকান্ডের স্বীকৃতি মিলেছে ইকোসকের সদস্য নির্বাচনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের বিপুল ভোট প্রাপ্তির মাধ্যমে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV