বিমানবন্দরে তল্লাশী, উন্মুক্ত বক্ষ, অতঃপর…
নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে ঢোকার পথে যাত্রীদের দেহতল্লাশী এবং সাথে রাখা মালামাল পরীক্ষা করা হয়। তবে বিমানবন্দরে দেহতল্লাশীর ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি যুক্তরাজ্যে দেখা দিয়েছে বিপত্তি।
ডেইলি মেইলসহ আরো কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে গতকাল শুক্রবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এতে জানা যায়, ২০১২ সালের ৩ ডিসেম্বর ভোর ৬টার দিকে লেডি কেলি হ্যাডফাইড হাইড (৫১) ও আন চাডউইক (৪৮) নামে দুই জন নারী স্পেনের মাগালায় যাওয়ার উদ্দেশে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে হাজির হয়। এসময় বিমানবন্দরে ঢোকার পথে তারা দুই জনই বাধার মুখে পড়ে।
কর্তৃপক্ষ তাদের দুই জনকে বলে,‘তোমাদের কাছে যা আছে তা খুলে দেখাও।’ এসময় ওই দুই নারী শরীরের সব কাপড় খুলে কর্মকর্তাদের দিকে ছুড়ে মারেন। এ ঘটনায় উপস্থিত সবাই হতবাগ হয়ে যায়। পাশ থেকে এক নারী এসে তাদের আবার কাপড় পরিয়ে দেয়।
বিমানবন্দরের কর্মকর্তারা অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ওই দুই নারীর কাছে যা আছে তা দেখাতে বলেছিল আর তাতেই তারা নগ্ন হয়ে পড়ে। কেলি ও চাডউইক উদ্দেশ্যমূলকভাবে এ কাজ করেছে।
এ ঘটনায় ওই দুই নারীকে তৎক্ষনাত গ্রেপ্তার করা হয়। সম্প্রতি যুক্তরাজ্যের একটি আদালতে তাদের বিচার সম্পন্ন করে রায় ঘোষণা করা করেছে। রায়ে তাদের জরিমানা করা হয়েছে।
এদিকে, রায় শোনার পর কেলি ও চাডউইক অনেকটা অবাক হয়ে বলেন, আমরা এমন কোনো অপরাধ করেনি যার জন্য তাদেরকে শাস্তি পেতে হবে।বাংলাদেশ প্রতিদিন
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে