১৯ নভেম্বর নিউইয়র্কে ড. ইউনূসকে সংবর্ধনা
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান একদিন এগিয়ে আনা হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে এই সংবর্ধনা ১৯ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুইন্সের লাগোয়ার্ডিয়া কমু্যনিটি কলেজের মিলনায়তনে।
এ বিষয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ড. শওকত আলী ও সদস্য সচিব আবু তাহের এক বিবৃতিতে বলেছেন, আগামী ২০ নভেম্বর হোয়াই হাউসে প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেলে ভূষিত বিবিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানে প্রেসিডেন্ট ওবামা যে সংবর্ধনার আয়োজন করেছেন তাতে বাংলাদেশের গৌরব নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসও একজন আমনি্ত্রত অতিথি।
এর আগে ইউনুস সেন্টারের নির্দেশনাতেই ২০ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়েছিল। হোয়াইট হাইসের আমন্ত্রণটি সাম্প্রতিক সময়ে নির্ধারিত হওয়ায় এর গুরুত্ব বিবেচনা করে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সংবর্ধনা কমিটি ও ইউনূস সেন্টার তারিখ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
এ হিসেবে আগামী ২০ নভেম্বর বুধবারের পরিবর্তে সংবর্ধনা অনুষ্ঠানটি একদিন আগে অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংবর্ধনা কমিটি।
‘২০৩০ সালে কেমন বাংলাদেশ দেখতে চাই’ শীর্ষক বক্তব্য দেবেন : নিউইয়র্কে নাগরিক সংবর্ধনায় ড. ইউনূস –
এনা : ‘২০৩০ সালে কেমন বাংলাদেশ দেখতে চাই’ শীর্ষক বক্তব্য দেবেন নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস ১৯ নভেম্বর নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা সমাবেশে। ‘ড. ইউনূস গণসংবর্ধনা কমিটি’ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৮ নভেম্বর এ তথ্য জানিয়ে বলা হয়, ‘ড. ইউনূসকে সংবর্ধনা প্রদানের এ অনুষ্ঠানের বাজেট হচ্ছে ৩০ হাজার ডলার। এর মধ্যে ৮ হাজার ডলার ব্যয় হবে সংবর্ধনার জন্যে ভাড়া করা মিলনায়তনের জন্যে।’ কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রাপ্তি উপলক্ষে প্রবাসীরা এ সংবর্ধনার আয়োজন করেছে।
প্রেস ব্রিফিংয়ের লিখিত বক্তব্যে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সরকারের সাম্প্রতিক সকল পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, ‘আমরা সরকারের গৃহিত সাম্প্রতিককালে গ্রামীণ ব্যাংক বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি। গ্রামীণ ব্যাংক একটি অনন্য প্রতিষ্ঠান। সারাবিশ্বে এই ব্যাংকটি তার নিজস্ব কর্মপদ্ধতি অনুসরণ করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। আর ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই প্রতিষ্ঠানের কর্মপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ধাচের। গ্রামীণ ব্যাংকের মালিকানা বাংলাদেশের এক কোটি নারীর। কিন্তু দু:খের বিষয় বর্তমান সরকার দীর্ঘদিন থেকে এই ব্যাংকটির মালিকানা জোরপূর্বক দখলের ষড়যন্ত্রে মেতেছিল। পার্লামেন্টের তথাকথিত কন্ঠভোটের মাধ্যমে সরকারের দীর্ঘদিনের ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটেছে মাত্র। এটি দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা প্রবাসীরা সরকারের এই হীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’
প্রেস ব্রিফিংয়ে বলা হয় যে, ১৪১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সকলেই ড. মুহাম্মদ ইউনূসের এ সংবর্ধনা অনুষ্ঠানকে উৎসব হিসেবে মনে করছেন। সংবর্ধনা অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করতে ইতিমধ্যেই গণসংযোগ শুরু হয়েছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গণসংবর্ধনা কমিটির আহবায়ক ড. মুহম্মদ শওকত আলী এবং সঞ্চালন করেন সদস্য সচিব আবু তাহের। এ সময় মঞ্চে উপবেশন করেন সংবর্ধনা কমিটির কর্মকর্তা প্রবীন সাংবাদিক মঞ্জুর আহমেদ, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট কাজী নয়ন, সাবেক এমপি লিয়াকত আলী, ড. আবুল কাশেম, কাজী ইসমাইল, এমলাক হোসেন প্রমুখ।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
