Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাধ্যবাধকতা করলো জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: October 24, 2010 | 12:30 AM

 এনাঃ এখন থেকে জাতিসংঘ সদর দপ্তরসহ সর্বত্র প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে হবে।  জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনের চতুর্থ কমিটির এক বৈঠকে ২১ অক্টোবর এ বিষয়ে একটি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। জাতিসংঘ সদর দপ্তরে চতুর্থ কমিটির কুশ্চেন্স রিলেটিং টু ইনফরমেশন শীর্ষক ৫৪ নম্বর এজেন্ডার অধীনে এই রেজুল্যুশন হলো। চতুর্থ কমিটির সভায় রেজ্যুলেশনটি উত্থাপনের আগে এটি এ বছর মে মাসে ১১৩ সদস্য বিশিষ্ট কমিটি অন ইনফরমেশন এর সভায়ও সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সে সময় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ঐকাক প্রচেষ্টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সংক্রান্ত একটি প্রস্তাবনা রেজ্যুলেশনটিতে অন্তর্ভূক্ত করা হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে ১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গ-সংস্থা ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর এটি বাংলাদেশের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ অর্জন। কেননা এতদিন দিবসটি উদযাপনে কোন বাধ্যকতা ছিল না। এখন সে ব্যাপারে বাধ্যবাধকতা হলো। শুধু তাই নয়, এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সদর দফতরে স্থায়ীভাবে একটি শহীদ মিনার নির্মাণের পথও সুগম হলো। 

 
ট্যাগ:
Situs Streaming JAV