Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গাড়ির জ্বালানির ক্ষমতা বেড়ে যাবে দ্বিগুণ

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: November 30, 2013 | 9:40 PM

বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ব্যবহারে গাড়ি ও উড়োজাহাজের ইঞ্জিনে জ্বালানির ক্ষমতা দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ সমপরিমাণ জ্বালানিতে বর্তমানের চেয়ে দ্বিগুণ পথ চলা যাবে।
জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক কেন নাইতোহ এবং তাঁর সহযোগীদের উদ্ভাবিত জ্বালানি রূপান্তর তত্ত্ব অনুযায়ী, সাধারণ ইঞ্জিনে উৎপন্ন তাপের কার্যকারিতা দ্বিগুণ বা তার চেয়েও বেশি বেড়ে যাবে।
বর্তমানে প্রচলিত গ্যাসোলিন ইঞ্জিনে যে পরিমাণ তাপ সৃষ্টি হয় তার ৩০ শতাংশ পর্যন্ত কাজে লাগানো যায়। এমনকি শহরে ধীরগতিতে গাড়ি চলার সময় তাপের কার্যকারিতা ১৫ শতাংশ পর্যন্ত নেমে আসে।
গবেষকেরা জানিয়েছেন, নতুন পদ্ধতি ঠিকঠাক ব্যবহার করতে পারলে ইঞ্জিনে জ্বালানি ব্যবহার করে সৃষ্ট তাপের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কাজে লাগানো যাবে। এতে করে বর্তমানের জ্বালানি সংকটের অনেকখানি সমাধান হবে। এতে জ্বালানি ব্যবহারের পরিমাণ ও খরচ যেমন কমবে, তেমনি তা শব্দদূষণ ও পরিবেশদূষণ রোধের পক্ষেও  সহায়ক হবে। একই সঙ্গে নতুন পদ্ধতিতে ইঞ্জিনের শীতলীকরণ ব্যবস্থার তখন আর প্রয়োজন পড়বে না।
এ ছাড়া নতুন পদ্ধতির আরও উন্নতি ঘটানো সম্ভব হলে যানবাহন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি ব্যবহারে তা কাজে আসবে এবং পুরো জ্বালানি খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পিটিআই।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV