যুক্তরাষ্ট্রে সাবমেরিনে নারী সেনা
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রথমবারের মতো সাবমেরিনে নারী সেনাদের অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। দেশটির সাবমেরিন বহরের ১১০ বছরের ইতিহাসে এবারই প্রথম নারীরা এতে দায়িত্ব পালন করতে যাচ্ছে। নৌবাহিনী গত শুক্রবার একথা জানায়।
প্রথম ধাপে ২৪ জন নারী অফিসার আগামী বছর সাবমেরিনে উঠবেন। এ জন্য ইউএসএস ওয়াইয়োমিং, ইউএসএস জর্জিয়া, ইউএসএস মেইন ও ইউএসএস ওহাইয়ো নামের চারটি সাবমেরিন ঠিক করা হয়েছে।
প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, এসব নারী কর্মকর্তারা আগামী বছরের ডিসেম্বরে সাবমেরিনে কাজে যোগ দেবেন। তাঁদের কাজের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাবমেরিনে নারীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি গত ফেব্রুয়ারিতে কংগ্রেসে উত্থাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। এরপর নৌবাহিনী জানায়, নারী সেনাদের সাবমেরিনে কাজ করার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সাবমেরিনে নারী ও পুরুষের একসঙ্গে কাজ ঠিক নয়_এমন কারণ দেখিয়ে এতদিন নারীদের নেওয়া হতো না। নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট রেবেকা রেবারিক বলেন, প্রথম দিকে তিনজন করে নারীদের এক একটি দল করা হবে। এরা সবাই বড় একটি কক্ষে থাকবে। সাবমেরিনে অফিসারদের জন্য বরাদ্দ একমাত্র গোসলখানাটি নারী ও পুরুষরা পর্যায়ক্রমে ব্যবহার করবেন।
যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর যুদ্ধে নিয়োজিত না থাকা জাহাজে প্রথম নারীরা অন্তর্ভুক্ত হয় ১৯৭৩ সালে এবং যুদ্ধের জন্য সক্রিয় জাহাজে নিয়োজিত হয় ১৯৯৩ সালে। সূত্র : ইন্ডিপেনডেন্ট ও ফেডারেল নিউজ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature