সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রচারণায় ওবামা
|
ইউএসএনি উজ ডেস্ক: আগামী ২রা নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ডেমক্রেটদের নিয়ন্ত্রণ বহাল রাখতে নিজেই অপেক্ষাকৃত দুর্বল প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন। তাই আসন্ন নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট বারাক ওবামা ভোটারদের উদ্দেশে বলেছেন, এবারের নির্বাচনে তাদের অর্থনৈতিক নীতি এবং দেশকে পেছনে টেনে যাওয়ার নীতির মধ্যে যে কোন একটিকে বেছে নিতে হবে।
ডেমক্রেট প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরুর অংশ হিসেবে প্রেসিডেন্ট ওবামার চারদিনব্যাপী প্রচারণার শেষদিনে শনিবার এক সমাবেশে এসব কথা বলেন। রিপাবলিকানদের ব্যাপারে প্রেসিডেন্ট বলেছেন, এক দশক ধরে তারা কেবল একই জিনিস বারবার ঘুরিয়ে-ফিরিয়ে দেখাচ্ছেন। আমি সেই অতীতের পুনরাবৃত্তি করতে চাই না। এখন ভোটার হিসেবে আপনারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ডেমক্রেট প্রার্থী মার্ক ডেলানের পক্ষে ওবামা এ প্রচারণা চালান। সাবেক এ মার্কিন সিনেটর রিপাবলিকান টম এমারের কাছ থেকে তীব্র চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। প্রেসিডেন্ট ওবামা স্বয়ং এ মধ্যবর্তী নির্বাচনে অংশ না নিলেও হাউজ অব রিপ্রেজেনটেটিভে ডেমক্রেটদের পতন ঠেকাতে তিনি নিজেই মাঠে নেমে পড়েছেন। কেননা, এ নির্বাচনে রিপাবলিকানরা বিজয়ী হয়ে যদি হাউজ অব রিপ্রেজেটেটিভে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে ওমাবার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের গতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিজের প্রতিশ্রুত কাজের গতি অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ওবামা যেসব রাজ্যে ডেমক্রেটদের জয় নিয়ে শঙ্কা রয়েছে সেসব রাজ্যের কংগ্রেস মেম্বারদের সহযোগীদের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। কেননা অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্বসহ অন্যান্য ইস্যুতে এসব রাজ্যের জনগণ বেশ ক্ষিপ্ত হয়ে আছেন। তাদের ক্ষোভ প্রশমিত করতেই ওবামার এ চেষ্টা। সিনেট থেকে ডেমক্রেটদের নিয়ন্ত্রিত নিজেদের হাতে নিতে সংখ্যালঘু দলগুলোকে মধ্যবর্তী নির্বাচনে ১০টি আসনের দখল নিশ্চিত করতে হবে।
|
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি