সাবধান! ৬ দিনেই স্মরণশক্তি কমায় ‘জাঙ্ক ফুড’
‘জাঙ্ক ফুড’ অর্থাৎ উচ্চ ক্যালোরিযুক্ত ও নিম্ন পুষ্টিমানের প্রক্রিয়াজাত খাবার শুধু আপনার হার্টের ক্ষতি করে তা নয়, স্মরণশক্তিতেও ভয়াবহ প্রভাব ফেলে। নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ফার্মাকোলজি বিভাগের প্রধান মার্গারেট মরিস এক গবেষণায় দেখেছেন, সম্পৃক্ত চর্বি ও চিনিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস মস্তিষ্কের শেখা, মনে রাখা, যুক্তি দিয়ে চিন্তা করাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামর্থ্যকে মাত্র ৬ দিনেই ক্ষতিগ্রস্ত করে। তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, এ ধরনের খাবার খাওয়ার অভ্যাসে তাৎক্ষণিকভাবেই নেতিবাচক ফল পাওয়া যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। মরিস কয়েকটি ইঁদুরের ওপর গবেষণাটি পরিচালনা করেন। তিনি দেখেছেন, ৬ দিন একটানা জাঙ্ক ফুড খাওয়ার পর ইঁদুরগুলোর স্মৃতিশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইঁদুরগুলোর সামনে থেকে যখন একটি বস্তু তার আগের স্থান থেকে সরিয়ে নতুন কোন স্থানে রাখা হলো, সেটা তারা মনে রাখতে পারেনি। ইঁদুরগুলোকে এক সপ্তাহ উচ্চ চর্বি ও চিনিযুক্ত খাবার খেতে দেয়ার পর তিনি লক্ষ্য করলেন, শেখা ও মনে রাখার জন্য মস্তিষ্কের গঠনে ‘হিপোক্যাম্পাস’ নামের যে বিশেষ উপাদানটি থাকে, সেটি অনেক বেশি উত্তেজিত হয়ে উঠতে শুরু করেছে। ফলে, তাদের নতুন কিছু মনে রাখার স্বাভাবিক ক্ষমতা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে মরিস তার গবেষণায় দেখেছেন, ইঁদুরগুলোকে জাঙ্ক ফুড জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করানোর পর যখন পুষ্টিকর খাদ্যাভ্যাসে ফিরিয়ে আনা হলো, তখনও সেই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হয়নি। তাই জাঙ্ক ফুড থেকে সাবধান!মানবজমিন
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity