Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউ ইয়র্কে বাংলাদেশী যুবকের আত্মহত্যা, সেন্ট্রাল পার্ক লেক থেকে মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: January 3, 2014 | 5:27 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিবাসী ২২ বছর বয়সী বাংলাদেশী অরণ্য হকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২রা জানুয়ারি সেন্ট্রাল পার্ক লেক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কুইনসের জ্যামাইকাতে আত্মীয়স্বজনের সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন তিনি। তিনি ৩০শে ডিসেম্বর থেকে নিখোঁজ হন। ওইদিন বেলা দেড়টার দিকে নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ারে বন্ধুবান্ধবের সঙ্গে তাকে শেষবারের মতো দেখা যায়। বন্ধুদের সঙ্গে দেখা করার পর যাওয়ার আগে তিনি বলে যান তাকে অনেকগুলো চিঠি পোস্ট করতে হবে। চিঠিগুলোর একান্ত ব্যক্তিগত হওয়ায় হাতে লিখতে হবে বলে উল্লেখ করেন অরণ্য। পরদিন পুলিশ তার মানিব্যাগ, পাসপোর্ট, মোবাইল ফোন এবং আরও কিছু কাগজপত্র লেকের কাছাকাছি একটি স্থানে খুঁজে পায়। বছরের প্রথম দিন বিকালের দিকে পুলিশের ডুবুরি দল লেকের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তার জিনিসপত্রের মধ্যে পুলিশ তার পরিবারের ফোন নম্বরসহ একটি নোট খুঁজে পায়। পুলিশ অফিসারদের উদ্দেশ্য করে সে লিখে গেছে যেন তার পরিবারকে অবহিত করা হয়। অরণ্যর চাচা রওশন চৌধুরীর (৫৮) কোন ধারণাই নেই তার ভাতিজার কি হয়েছিল। হারিয়ে যাওয়ার একদিন আগে আলাপচারিতায় স্নাতক পড়া শেষ হলে চাকরি খুঁজতে এবং গ্রিন কার্ডের জন্য আবেদন করতে অরণ্যকে পরামর্শ দেন তিনি। অরণ্যের সম্পর্কে তিনি আরও জানান, সে ছিল কিছুটা লাজুক প্রকৃতির আর চাপা স্বভাবের। একই সঙ্গে সে হাসিঠাট্টা পছন্দ করতো বলেও তিনি উল্লেখ করেন। বন্ধুদের সঙ্গে ঘোরা ফেরা করা, সিনেমা দেখা আর বিভিন্ন ধরনের খাবার খাওয়া ছিল তার প্রিয়। দাফনের জন্য অরণ্য হকের মৃতদেহ বাংলাদেশে পাঠানো হচ্ছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV