যুক্তরাষ্ট্রে একদিনে ৭ ব্যাংকে লালবাতি
এনা: ২৩শে অক্টোবর যুক্তরাষ্ট্রে আরও ৭টি ব্যাংকে লালবাতি জ্বলেছে। এ নিয়ে এ বছর মোট ১৩৯ ব্যাংক বন্ধ হলো দেনার দায়ে। চলমান মন্দার পরিপ্রেক্ষিতে আরও কয়েক ডজন ব্যাংক টিকে থাকার নিরন্তর লড়াইয়ে লিপ্ত বলে অর্থনীতিবিদরা উল্লেখ করেন। উল্লেখ্য, গত বছরও ১৪০টি ব্যাংক বন্ধ হয়েছে।
২০০৮ সালে এ সংখ্যা ছিল ২৫। ওবামা প্রশাসন এবং তার পারিষদ দাবি করছেন যে, মন্দাজনিত পরিস্থিতি ক্রমে কেটে যাচ্ছে। কিন্তু ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, ক্যানসাস এবং আরিজোনায় উপরোক্ত ৭ ব্যাংক বন্ধ ঘোষণার মাধ্যমে ওবামার সে দাবির প্রতিফলন ঘটলো না বলে সমালোচকরা মন্তব্য করেন। এসব ব্যাংকের কয়েক লাখ গ্রাহকের মাথায় বাজ পড়েছে। ফেডারেল ডিপজিট ইন্স্যুরেন্স করপোরেশন গ্রাহকের দায়িত্ব নিলেও ক্ষতিপূরণ বাবদ প্রদেয় অর্থের পরিমাণ অনেক কম বিধায় কঠোর পারিশ্রমিক গ্রাহকেরা চোখে সর্ষে ফুল দেখছেন।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature