ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্লেয়ারের শ্যালিকা

ই উএসএনি উজ ডেস্ক: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লারেন বুথ (৪৩) একজন রেডিও-টিভির ধারা ভাষ্যকার ও সাংবাদিক। এখন তাকে দেখে পূর্বপরিচিতদের চিনতে কষ্ট হয়। তার মাথায় হিজাব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং স্থানীয় মসজিদে যাওয়া দেখে অনেকেই অবাক। মাত্র ছয় সপ্তাহ আগে ইরান সফরে গিয়ে সেখানকার পবিত্র নগরী কোমে ফাতিমা আল-মাসুমেহর মাজার জিয়ারত করার পর তিনি মুসলমান হয়ে গেছেন। গত রোববার দ্য মেইলকে দেওয়া সাক্ষাৎকারে লারেন বুথ তার ইসলাম ধর্ম গ্রহণ করা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। খবর ডেইলি মেইল অনলাইনের।
টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সৎবোন লারেন বুথ জানান, ইরান সফর তার জীবনের এক পবিত্র অভিজ্ঞতা। দ্য মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সেদিন ছিল মঙ্গলবার, সন্ধ্যায় মাজারে বসার পর আমার মধ্যে অধ্যাত্মিক অনুভূতি বয়ে যেতে থাকে। যা পুরোপুরি সুখের ও আনন্দের। ব্রিটেনে ফিরে আসার পর তিনি ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। লারেন বুথ বলেন, ‘আমি এখন শূকরের মাংস খাই না এবং প্রতিদিন কোরআন পাঠ করি। এখন ৬০ পৃষ্ঠায় আছি। তিনি আরও জানান, ৪৫ দিন ধরে মদ্যপান করছেন না। ২৫ বছরের মধ্যে তার জীবনে এটাই মদ স্পর্শ না করার দীর্ঘ সময়। বুথ বলেন, ‘ধর্মান্তরিত হওয়ার পর এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে, অ্যালকোহল স্পর্শ করার কোনো আগ্রহ নেই আমার মধ্যে। আপাতত বোরকা পরার ইচ্ছে না থাকলেও তিনি বলেন, ‘কে জানে, আমার এ আধ্যাত্মিক জীবন আমাকে কোথায় নিয়ে যায়’? ইরান সফরের আগে থেকেই লারেন বুথ ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং ফিলিস্তিনের পক্ষে কাজও করেছেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত বুথ ইংরেজি-ইরানি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিতে চাকরি করতেন। ইরাক যুদ্ধের বিপক্ষে ছিলেন তিনি। ২০০৮ সালে সাইপ্রাস থেকে জাহাজে চড়ে তিনি গাজা সফর করেন আরও ৪৬ মানবাধিকার কর্মীর সঙ্গে ইসরায়েলি অবরোধ ভেঙে। মিসর ও ইসরায়েলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ২০০৬ সালে ফিলিস্তিনিদের সাহায্যার্থে তিনি আইটিভিতে একটি রিয়েলটি শো’র আয়োজন করেছিলেন। লারেন বুথ আশা ব্যক্ত করেছেন, তার ধর্মান্তরিত হওয়ার ঘটনা দুলাভাই টনি ব্লেয়ারের ইসলাম সম্পর্কে বিরূপ মনোভাব পরিবর্তনে সাহায্য করবে।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি