কোন পরিবার সুখী?
শিশুসন্তানের উপস্থিতি থাকলেই কি একটি পরিবার সুখী হয়? এ প্রশ্নের জবাবে পরিবারভেদে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ মানুষের ওপর পরিচালিত নতুন এক জরিপে দেখা যায়, সন্তানবিহীন পরিবারই তুলনামূলকভাবে বেশি সুখী। তবে শুধু যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে, সন্তানের উপস্থিতি বা অনুপস্থিতি পারিবারিক সুখের ক্ষেত্রে খুব কমই প্রভাব ফেলে। তবে আপাতদৃষ্টিতে একটি সন্তানের প্রাণবন্ত উপস্থিতিই পরিবারকে সুখী করে তোলে।
আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একদল গবেষক জরিপটি পরিচালনা করেন। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের ১৮ লাখ মানুষের ওপর ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত একটি জরিপ চালানো হয়। অপর জরিপটি হয়েছিল বিশ্বের ১৬১টি দেশের ১০ লাখ ৭০ হাজার মানুষের ওপর ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত। তাঁদের অতীত ও বর্তমান জীবনের সুখ-দুঃখ, রাগ-অনুরাগ, হতাশা-উৎসাহ এবং মানসিক চাপজনিত নানা অবস্থার তথ্য নেওয়া হয়। ভিন্ন ভিন্ন বয়সী মানুষেরা ওই জরিপে সন্তানসহ এবং সন্তানবিহীন পরিবারের ব্যাপারে নিজেদের মতামত জানাতে ১০-এর মধ্যে পয়েন্ট দেওয়ার সুযোগ পান। সার্বিকভাবে সন্তানবিহীন পরিবারকেই বেশি সুখী বলে মত দিয়েছেন গবেষণায় অংশগ্রহণকারীদের অধিকাংশ। বিভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটই এ ধরনের মতামতের কারণ বলে গবেষকেরা মনে করেন। এএফপি।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!