Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ঈদের ছুটির জন্য প্রেসিডেন্ট বরাবর পিটিশনে স্বাক্ষর করার ওয়েব সাইড

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: January 21, 2014 | 9:29 PM

 

US-WhiteHouse-Logoআমেরিকার মুসলমানদের ঈদের ছুটি ঘোষণার লক্ষ্যে প্রেসিডেন্ট বারাক ওবামার বরাবর অনলাইনে একটি পিটিশন খোলা হয়েছে। জনমত যাচাই করতে নির্ধারিত পিটিশনে অনুকুলে সর্বসাধারণের এক লক্ষ স্বাক্ষর প্রদান করতে হয়। ইত্যিমধ্যে ঈদের ছুটি ঘোষণা করতে প্রেসিডেন্টকে করা পিটিশনে এক লক্ষ স্বাক্ষরের অনুকুলে স্বাক্ষর পড়েছে ৬৩ হাজার। বাকী আরো স্বাক্ষরের প্রয়োজন ৩৭ হাজার।
পিটিশন করার ঠিকানা হলো নিন্মে  ওয়েব সাইড:

https://petitions.whitehouse.gov/petition/support-movement-having-muslim-holidays-recognized-school-year-throughout-united-states-america/wR6RCfzn
একজন স্বাক্ষরকারী মাত্র পাচঁ মিনিটে একটা স্বাক্ষর প্রদান করতে পারেন। এই পিটিশন মুসলমানদের জন্য অতি জরুরী। ঈদে পাবলিক স্কুল হলিডে, পাবলিক স্কুেল হালাল ফুড এবং মুসলমানদের ওপর নজরধারী বন্ধ করা ইতাদি বিষয়ে যুক্তরাষ্ট্র বসবাসরত মুসলমানদের র্দীঘদিনের দাবী ছিল। গত প্রেসিডেন্ট ও বিশেষ করে নিউইর্য়ক সিটির নির্বাচনে বাংলাদেশীসহ অন্যান্য দেশের মুসলমানদের করা এই দাবী আরো জোরদার হয়। সিটি নির্বাচনে হাতে গোনা কয়েকজন ছাড়া মুসলমানদের প্রায় শতভাগই নবনির্বাচিত মেয়র ব্লাসিওকে ভোট দিয়েছেন। পছন্দের প্রার্থী বিল ব্লাসিও’র এ বিশাল বিজয়ে মুসলমানদের  প্রত্যাশাও বেড়েছে অনেক। তারা আশা করছেন, মেয়র নিউইয়র্ক সিটিতে ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ প্রবাসীদের সব দাবি সহজে পূরণ করবেন। আমেরিকায় খ্রীষ্টানদের বড়দিন এবং ইহুদি স¤প্রদায়ের হানুকার সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ন্যায় ঈদের সময়েও ছুটি ঘোষণা এবং পাবলিক স্কুলে হালাল খাদ্য পরিবেশনের বিল পাশের বিষয়টি এখন সময়ের দাবি। তাই এই দাবী পুরণের লক্ষ্যে পিটিশনে স্বাক্ষর করে মুসলমানদের অধিকার আদায়ের দাবীকে আরো জোরদার করতে প্রত্যেক মুসলমানদের এগিয়ে আসা জরুরী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV