Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

রেকর্ড সংখ্যক সমকামী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: October 26, 2010 | 8:21 PM

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সমকামীদের চাকরিতে নিয়োগ দিয়েছেন। প্রথম দফা ক্ষমতার অর্ধেকের কম সময়ের মধ্যে তিনি ইতোমধ্যেই ১৫০ জনের বেশি সমকামীকে নিয়োগ দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। নিয়োগকৃতদের মধ্যে সংস্থার প্রধান থেকে শুরু করে নীতিনির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দুই দফা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাত্র ১৪০ জন সমকামীকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছিলেন। ওবামা প্রশাসনের বেশি সংখ্যক সমকামী নিয়োগ দেয়ার ব্যাপারে গে অ্যান্ড লেসবিয়ান লিডারশিপ ইনস্টিটিউটের প্রেসিডেন্সিয়াল অ্যাপয়েন্টমেন্ট প্রজেক্টের মুখপাত্র ডেনিশ ডাইসন বলেছেন, প্রশাসনে সমকামীদের নিয়োগ দেয়ার মাধ্যমে কর্তৃপক্ষ বিভিন্ন ধর্ম ও গোত্রের সমন্বয়ের উদ্যোগ প্রচেষ্টার বাস্তবায়ন করছেন। প্রেসিডেন্ট ওবামা অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে জন বেরির নাম ঘোষণার মাধ্যমে তাকে সর্বোচ্চ পদাধিকারী সমকামীর মর্যাদা দিয়েছেন। তিনি এখন কেন্দ্রীয় সরকারের ১৯ লাখ কর্মকর্তা-কর্মচারীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যান্য উচ্চপদস্থ সমকামীর মধ্যে রয়েছেন পরিবেশ উন্নয়ন বিষয়ক হোয়াইট হাউজ কাউন্সিলের চেয়ারম্যান ন্যান্সি সাটলে এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান ফ্রেড হচবার্গ। এছাড়া ওবামা প্রথমবারের মতো বাণিজ্য বিভাগের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে ট্রান্সজেন্ডার আমান্ডা সিম্পসনের নাম ঘোষণা করেছেন। হোয়াইট হাউজের মুখপাত্র শিন ইনোয়ে ওবামা প্রশাসনে উল্লেখযোগ্য সংখ্যক সমকামী কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রেসিডেন্ট ওবামা সাবেক প্রেসিডেন্ট বুশ এবং ক্লিনটনের চেয়েও বেশি সংখ্যক সমকামীকে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, আমরা রেকর্ড সংখ্যক সমকামীকে নিয়োগ দিয়েছি। সেই সঙ্গে আমরা বেশ দৃঢ়তার সঙ্গে জানাতে চাই এ সংখ্যা বাড়তেই থাকবে। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV