মুঠোফোন ব্যবহারে সৌন্দর্যহানি
মুঠোফোন ব্যবহার বাড়ছে দিনদিন। এটি এখন দৈনন্দিন কাজে অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু এর মাত্রাতিরিক্ত ব্যবহারে রয়েছে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। এর ফলে হতে পারে সৌন্দর্য্যহানি। এ সংক্রান্ত কিছু তথ্যই জেনে নেয়া যাক-
ডার্ক স্পট: মোবাইলে দীর্ঘ সময় কথা বলার পর মানুষের মুখের ত্বক গরম অনুভূত হয়। এটা প্রায় সবাই অবগত। বিশেষ করে যে কানে মোবাইল নিয়ে কথা বলা হয় সে পাশের কান ও তার আশাপাশে বেশ উত্তাপ অনুভূত হয়। গবেষকরা বলছেন, এমন উত্তাপ সূর্যের অতিবেগুনী রশ্মির মতো ক্ষতির কারণ বয়ে আনে। এতে ত্বকের রঙ ধীরে ধীরে কালো হয়ে যেতে পারে।
ব্রণ: মুঠোফোনের স্ক্রিনে অনেক জীবাণু লেগে থাকে। কথা বলার সময় মুঠোফোনের স্ক্রিনের জীবাণুগুলো ত্বকে চলে গিয়ে সৃষ্টি হতে পারে ব্রণ।
বলিরেখা: অনেকেই সারাক্ষণ মোবাইলের ছোট ছোট লেখা গুলোর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকনে। ফেইসবুক চালান। নিয়মিত এভাবে ভ্রু কুঁচকে ক্ষুদ্রু স্ক্রীনের দিকে তাকিয়ে থাকলে চোখের পাশে ও কপালে ভাঁজ পড়ে। ফলে সৃষ্টি হতে পারে স্থায়ী বলি রেখা।
চোখের লালচে ভাব: দীর্ঘক্ষণ মুঠোফোনের দিকে তাকিয়ে থাকলে চোখে লালচে ভাব দেখা দেয়। এছাড়া এতে চোখ ক্লান্ত হয়ে পড়ে এবং চোখে শুকনো ভাব লাগে।
চোখের নিচে কালি: আমেরিকা ও সুইডেনের দুটি পৃথক গবেষণায় দেখা গেছে, মুঠোফোনের অতিরিক্ত ব্যবহারে চোখের নিচে কালি পড়ে। মুঠোফোন ডিভাইস থেকে এক ধরণের রেডিয়েশন বের হয়, যা চোখের নিচে কালি ও মাথা ব্যথার সৃষ্টি করে। তাছাড়াও মুঠোফোন ঘুমের ব্যাঘাত ঘটায়।
এত সমস্যার জন্য কি প্রয়োজনীয় ব্যবহার বাদ দিতে হবে? নিশ্চয়ই না। তবে, কিছু কৌশল অবলম্বন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, হেডফোন কিংবা ব্লু-টুথ ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায় এসব ক্ষেত্রে। মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion