অক্টোপাস পলের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা স্পেনের। কিন্তু খেলা শুরুর আগেই ভবিষ্যদ্বাণী করে ‘গ্গ্নোবাল হিরো’তে পরিণত হয়েছিল পল নামে জার্মানির অখ্যাত এক অক্টোপাস। সেই ‘পল’ এখন আর দুনিয়াতে নেই। সোমবার রাতে জার্মানির ওভারহাউসেনের অ্যাকুরিয়ামেই মারা গেল সামুদ্রিক প্রাণীটি।
জার্মানির ‘ওভারহাউসেন সি লাইফ সেন্টার’-এর ম্যানেজার স্টিফেন পরউল জানান, ‘বিশ্বকাপের সময় সফল ভবিষ্যদ্বাণীর জন্য পল বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। যে কারণে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল প্রাণীটি। সোমবার রাতেই মারা গেছে সে।’ অক্টোপাস পল যে জাতীয় সামুদ্রিক প্রাণী, তাতে তাদের আয়ু সর্বোচ্চ তিন বছর। বিশ্বকাপ চলাকালে পলের বয়স হয়েছিল আড়াই বছর। তখনই বলা হয়েছিল, সর্বোচ্চ ছয় মাস বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে পলের। কিন্তু ছয় মাস নয়, চার মাস যেতে না যেতেই মারা গেল পল।
বিশ্বকাপ শুরুর আগেও স্রেফ সামুদ্রিক প্রাণী হিসেবে জার্মানির ওভারহাউসেন সি লাইফ সেন্টারের অ্যাকুয়ারিয়ামে শোভাবর্ধন করছিল পল। কিন্তু হঠাৎ করেই অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ গ্রুপ পর্বে জার্মানির খেলার আগে দিয়ে একটি পরীক্ষা চালায়। অ্যাকুয়ারিয়ামে সমান আকারের দুটি পাত্র রাখা হয়। যে দুটিতে সমপরিমাণে ছিল অক্টোপাসের প্রিয় বিভিন্ন খাবার। জার্মানি এবং প্রতিপক্ষ দলের পতাকা লাগানো হতো দুই পাত্রে। পলকে ছেড়ে দেওয়া হতো অ্যাকুয়ারিয়ামে। খাবারের জন্য যে পাত্রটিকে বেছে নিত পল, সেই পাত্রে লাগানো পতাকার দেশই খেলায় জয় পেত। বিশ্বকাপে মোট আটটি খেলায় ভবিতব্য নির্দেশ করে সবক’টিতেই শতভাগ সফল অক্টোপাস পল। সেমিফাইনালে জার্মানিকে বেছে না নেওয়ায় জার্মানদের জাতীয় শত্রুতে পরিণত হয় পল। মৃত্যুর হুমকি তখনই পেয়েছিল সে। সেই পলের মৃত্যুতে ভক্তরা বেশ হতাশ। ওভারহাউসেন সি লাইফ সেন্টারের ম্যানেজার পরউল বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি অ্যাকুয়ারিয়ামের কাছেই একটি ছোট স্থানে পলকে সমাহিত এবং সেখানে তার একটি সমাধিসৌধ নির্মাণ করব।’ এএফপি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








