প্রয়াত তারকাদের আয় জ্যাকসন সবার উপরে
ইউএসএনিউজ ডেস্ক:
প্রয়াত শিল্পীদের মধ্যে পপ তারকা মাইকেল জ্যাকসনের আয় সবচেয়ে বেশি। সোমবার প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, চলতি বছরে ওই প্রয়াত তারকার উপার্জন ২৭ কোটি ৫০ লাখ ডলার। তার সঙ্গীত, ভিডিও ও অন্যান্য জিনিস বিক্রি থেকেই বিপুল অর্থ এসেছে। খবর হিন্দুস্তান টাইমস, রয়টার্স অনলাইনের।
পপ তারকা মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুর পর এক বছরের বেশি সময় গড়িয়ে গেছে। তারপরও ভক্তদের কাছে তার জনপ্রিয়তা কমেনি। ফলে এ বছর প্রয়াত তারকাদের মধ্যে সর্বোচ্চ আয়ের স্থানটি জ্যাকসনের দখলে। ফোর্বস ম্যাগাজিন জানায়, প্রয়াত আরও ১২ জন তারকা এ তালিকায় রয়েছেন। তাদের সমন্বিত আয়ের চেয়ে জ্যাকসনের আয় অনেক। এ বছরের তালিকায় ৬ কোটি মার্কিন ডলার আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পী এলভিস প্রিসলি। ফোর্বসের লেখক ল্যাসি রোজ বলেন, জ্যাকসনের গান, ভিডিও ও অন্যান্য জিনিসের প্রতি ভক্তদের আগ্রহই তাকে সর্বোচ্চ আয়ের স্থানে নিয়ে এসেছে। গত বছর ২৫ জুন ৫০ বছর বয়সে মারা যান পপসম্রাট মাইকেল জ্যাকসন। এ সময় তিনি ৫০ কোটি মার্কিন ডলারের দেনা রেখে যান।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি