Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রুকলীন আওয়ামী লীগের সভায় বাংলাদেশে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: February 2, 2014 | 10:05 AM

NY_Brooklyn_AL_Bijoy_Utshob_2014_NY_USA :https://docs.google.com/file/d/0B_QmOWDc6Z7SM01xMjk0RURKRUE/edit

NY Brooklyn ALইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, গণতন্ত্রের ধারবাহিকতা ছাড়া কোন দেশ সামনে এগিয়ে যেতে পারে না। বাংলাদেশে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে প্রবাসীদেরও যথাযথ ভূমিকা রাখতে হবে। তারা বলেন, বিএনপি-জামায়াতের ভোট বানচালের দেশী-বিদেশী ষড়যন্ত্রের মধ্যেও জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। সাংবিধানিকভাবেই বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন হবে। দেশবাসী অসংবিধানিক কোন নির্বাচন মেনে নেবে না। তাই নির্বাচন বিষয়ে কথা বলতে হলে বিএনপিকে এই সরকারকে মেনে নিয়েই আলোচনায় বসতে হবে।
রাজাকার মুক্ত নির্বাচনে বিজয়ী শেখ হাসিনার তৃতীয়বার প্রধানমন্ত্রী এবং দুর্নীতিমুক্ত নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রীসভা গঠিত হওয়ার আনন্দে স্থানীয় সময় ২৮ জানুয়ারি সোমবার রাতে নিউইয়র্কে চার্চ-ম্যাকডোনাল্ডে ব্রুকলীন আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এক সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ে ব্রুকলীনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা বিজয় উল্লাস প্রকাশ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানায়।
বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় নেতা ও নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে এবং ব্রুকলীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি সামসুদ্দিন আজাদ ও লুৎফুল কবীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাখাওয়াত বিশ্বাস, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, সদস্য জাহাঙ্গীর আলম, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সবুজ, ব্রুকলীন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আবু ইউসুফ, রুহুর আমিন, ব্রুকলীন আওয়ামী লীগের সহ সভাপতি ও বাউনিয়া জনকল্যাণ সমিতির সভাপতি মো: কামাল উদ্দিন, উপদেষ্টা জাফর উল্লাহ, সিরাজদ্দোলা সেলিম, মো: বাবুল, মাস্টার বদিউল আলম, মো: সামসু, মো: জামসেদ, কুষি সম্পাদক আবদুল হান্নান, সন্দ্বীপ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্রুকলীন যুবলীগের সভাপতি কাজী হায়াত নজরুল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাইফুল, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন, শাহাদাত হোসেন, জসীম উদ্দিন, মো: লিটন, শওকত, ব্রুকলীন আওয়ামীলীগ নেতা ইসমত পাশা খোকন, মমিনুল হক সুমন, আবদুর রব, মান্নান, ইব্রাহীম খলিল, আবদুস সালাম, ইয়াকুব, নোয়াব, পেরু, ডিপটি, আলমগীর আলম, আবু ইউসুফ লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনির।
সমাবেশে স্থানীয় আওয়ামীলীগ ও সহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোটের তা-বে দেশের মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। তারা অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে নাশকতা ও তা-ব চালিয়েছে। এতে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীতশ্রদ্ধ ও বিক্ষুব্ধ হয়ে পড়েছে দেশের মানুষ। বিদেশে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নামে বিএনপি-জামায়াত জোটের হত্যা, নৈরাজ্য, সন্ত্রাস, নাশকতার অপরাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিগত দিনের নাশকতার রাজনীতির জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় জনগণ তাদের আবারও প্রত্যাখ্যান করবে।
বক্তারা বলেন, জামায়াত-বিএনপি ইতোমধ্যে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে যারাই নিহত হয়েছে তাদের সকলের বিরুদ্ধে খুনসহ গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের সময় সন্ত্রাসীদের সহযোগীরা আইন শৃঙ্খলা বাহিনীকে হামলা করলে পাল্টা হামলায় এ সকল সন্ত্রাসীরা নিহত হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত কয়েক মাসে রাজনৈতিক সহিংসতার কারণে দেশ স্থবির হয়ে পড়লেও নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দেশের মানুষের মুখে হাসি ফুটেছে। বিদেশীরা নতুন করে বিনিয়োগ শুরু করেছে। তারা বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে চায় আন্তরিকভাবে। বিদেশীদের বিনিয়োগ থেকে ফেরাতে গোপনে ষড়যন্ত্র চললেও তাতে কোনো লাভ হবে না। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা পুনর্বহালের ব্যাপারে সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে। সহসায় জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ।
বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার সকল বাধা-বিঘœ অতিক্রম করে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করছে, তা একমাত্র বঙ্গবন্ধুর যোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা একমাত্র গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার দ্বারাই সম্ভব বলে সভায় মত প্রকাশ করেন বক্তারা। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ইতিহাসের ঘৃণ্যতম গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। তারা আবারও ক্ষমতায় গেলে দেশে ফের সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV