Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাসা থেকে কাজ করার উপযোগী ১০টি সম্ভাবনাময় জব

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: February 3, 2014 | 5:13 PM

টেলিফোন এবং ভিডিও কনফারেন্সিং ও ইমেইলের মতো অনলাইনের বিভিন্ন মাধ্যম ব্যবহারে বাসায় বসেই বেশকিছু চাকরি করা সম্ভব। তবে এসব চাকরির জন্যও সাধারণ চাকরির মতোই প্রয়োজন যথাযথ দক্ষতা ও অভিজ্ঞতা। কেউ যদি মনে করেন, যথাযথ পরিশ্রম ছাড়াই অনলাইন থেকে অর্থ আসবে তবে তা ভুল হবে। বিদেশের কাজ করতে গেলে প্রয়োজন সে দেশের ভাষাগত দক্ষতা, প্রয়োজন ভালো ইন্টারনেট সংযোগ। ভারত ও বাংলাদেশসহ বহু দেশের লোকজন অনলাইনে এসব কাজ করে অর্থ উপার্জন করছে। এ বিষয়ে এক প্রতিবেদনে ১০টি সম্ভাবনাময় জবের কথা প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।

১. স্পোর্টস সাইকোলজিস্ট
খেলোয়ারদের আচরণ বিষয়ে কোচিং করানো এ কাজের মূল উদ্দেশ্য। এতে অন্তর্ভুক্ত রয়েছে গ্রাহকের ওজন কমানোর পরামর্শ ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন লক্ষ্য অর্জন। দূর থেকেই কোনো টিমের অংশ হিসেবে কাজ করার জন্য ব্যবহার করা যায় ফোন, এবং স্কাইপের মতো বিভিন্ন সার্ভিস।
২. ওয়েব সার্চ ইভ্যালুয়েটর
ওয়েব কম্পানিগুলো ইন্টারনেটে বিভিন্ন সার্চ থেকে পাওয়া ফলাফলের বিশ্লেষণের জন্য ইভ্যালুয়েটর নিয়োগ করেন। এ পদের জন্য উপযুক্ত যোগাযোগ দক্ষতা ছাড়াও প্রয়োজন যথার্থ প্রযুক্তিগত ও ইন্টারনেটভিত্তিক জ্ঞান। কখনো কখনো কোনো নির্দিষ্ট বিষয়ের সার্চের জন্য সে বিষয়ের ওপর জ্ঞানও দরকার হয় এতে।
৩. অনলাইন/হোম অ্যাটর্নি
বিভিন্ন উচ্চপর্যায়ের আইনি প্রকল্পে কাজ করার জন্য প্রয়োজন হয় অ্যাটর্নি। এজন্য প্রয়োজন আইনে যথাযথ জ্ঞান এবং নথিপত্র পর্যালোচনার মাধ্যমে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা। অফিস অ্যাটর্নিদের মতোই কাজ থাকে তাদের।
৪. আরএন কেস ম্যানেজার
রেজিস্টার্ড নার্সিং (আরএন) কেস ম্যানেজার মূলত নার্সদের কাজের সমন্বয়ের দায়িত্বে থাকেন। উন্নত দেশগুলোতে প্রধানত ইন্সুরেন্স কোম্পানি ও নার্সিং কোম্পানিগুলো এসব ম্যানেজারদের নিয়োগ করে।
৫. কর্পোরেট ট্রাভেল কাউন্সেলর
ক্রেডিট কার্ড কোম্পানি, ট্রাভেল ও হসপিটালিটি প্রতিষ্ঠানগুলো এমন ট্রাভেল কাউন্সেলরদের নিয়োগ করে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারীদের টিকিট বুকিং ইত্যাদি অনলাইনের মাধ্যমে সুবিধাজনক উপায়ে করে দেওয়াই এ জবের উদ্দেশ্য।
৬. পাঠ্যসূচি উন্নয়নকারী
পাঠ্যপুস্তক প্রকাশকরা এ ধরনের ব্যক্তিদের নিয়োগ দেন। এদের মূল উদ্দেশ্য থাকে বিভিন্ন পাঠ্যবই লেখা বা উন্নয়ন করা। এসব জবের জন্য অনেক শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দক্ষতারও প্রয়োজন হয়।
৭. অলাভজনক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক
বিভিন্ন ছোট আকারের অলাভজনক প্রতিষ্ঠানে মাঝে মাঝে এমন নিয়োগ দেয়। এসব পদের লোকজনের কাজ সাধারণত টেলিফোন ও অনলাইন ব্যবহার করেই সারা যায়। এসব কাজে সাধারণ জবের মতোই থাকে স্ট্যাটিজি ডেভেলপমেন্ট, পার্টনারশিপ ডেভেলপমেন্ট, অপারেশন্স পর্যবেক্ষণ ও নেতৃত্ব দানের মতো বিষয়।
৮. সাবজেক্ট ম্যাটার গাইড/এক্সপার্ট
আপনি যদি কোনো নির্দিষ্ট লেখালেখির ক্ষেত্রে অভিজ্ঞ হন তাহলে এ কাজ নিতে পারেন। এর অন্তর্ভুক্ত আছে বিভিন্ন ওয়েবসাইটের জন্য কনটেন্ট লেখা ও সম্পাদনা করা। এ জন্য দরকার হয় নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর তথ্যবহুল ও বিশ্লেষণী নিবন্ধ লেখার যোগ্যতা। যেসব লেখক স্বাধীনভাবে কাজ করতে পারেন তারা এমন জব খুঁজতে পারেন।
৯. ট্যাক্স অ্যাকাউনট্যান্ট
বর্তমান সময়ে ট্যাক্স অ্যাকাউনট্যান্টরা খুবই ব্যস্ত দিন কাটাচ্ছেন। আপনার যদি কোনো দেশের ট্যাক্স সম্পর্কে ভালো ধারণা ও ডিগ্রি থাকে তাহলে আপনি এ জবের চেষ্টা করতে পারেন। ট্যাক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকার পাশাপাশি আপনাকে এ সম্বন্ধে সব ফর্ম ফিলাপ করতে পারতে হবে। এ ছাড়া এতে জানতে হবে অডিট ও ট্যাক্সসম্পর্কিত বিভিন্ন পরামর্শ। এ ছাড়া অন্য যোগ্যতার মধ্যে রয়েছে বুককিপিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও পেরোল তৈরির দক্ষতা।
১০. অনলাইন শিক্ষক
ক্লাসরুমভিত্তিক শিক্ষার পাশাপাশি অনলাইনেও শিক্ষাদানের সুযোগ আছে শিক্ষকদের। তাদের শিক্ষা পরিকল্পনা তৈরি, অগ্রগতি পর্যালোচনা ও প্রয়োজনে দুর্বল শিক্ষার্থীদের তদারকির দায়িত্ব দেওয়া হয়। এরপর ভিডিও কনফারেন্স, ইমেইল, ফোন ও অনলাইনের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীকে শেখানোর সুযোগ থাকে।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV