Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারের মাকে মিশেল ওবামার পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: February 10, 2014 | 9:18 AM

এ প্রজন্মের সুপরিচিত সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারের  মাকে পরামর্শ দিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। তিনি বললেন, বাইবার এখনও কিশোর বয়সের। ক্রমবর্ধমান একটি শিশু। তার দেখভাল করতে তাকে সময় দেয়া উচিত তার মায়ের। মিশেল ওবামা এক সাক্ষাতকারে বলেছেন, বাইবারকে খুব কাছ থেকে জানতে পারেন তার মা। তার জীবন নিয়ে আলোচনা করতে পারেন। তিনি ধরতে পারেন তার ছেলের মাথায় কি আছে। কার কার সঙ্গে মেশে সে। কে তার বন্ধু। মিশেলের মতে, সব শিশুই তার মাকে সবার চেয়ে বেশি কাছে পেতে চায়। তার কাছ থেকে পরামর্শ চায়। এরই মধ্যে জাস্টিন বাইবার বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছে। ধরা পড়েছে মাদক, অ্যালকোহল ব্যবহারের কারণে। সমপ্রতি ডিম ছোড়ার এক ঘটনায় সে জড়িত। এর জন্য তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ গঠন করা হতে পারে। শুধু এখানেই শেষ নয়। কিছুদিন আগে এক নিষিদ্ধ পল্লীতে গিয়ে ধরা পড়েছে সে। তাকে কাপড়ে জড়িয়ে পুলিশ আটক করেছে, যাতে কেউ তার মুখ দেখতে না পায়। সদ্য প্রকাশ হওয়া এক ভিডিওতে দেখা গেছে ১৯ বছর বয়সী এই পপস্টার গত মাসে পুলিশের হাতে আটক হয় অবৈধ লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালানোর জন্য। এ সময় পুলিশ তাকে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত প্রহার করে। এমন নামকরা একটি পপ তারকার পরিণতিতে মিশেল ওবামা তার মাকে ওই পরামর্শ দিয়েছেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ