Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ওবামা’র সঙ্গে ভারতে যাচ্ছেন ১৬০০ নিরাপত্তা-কর্মী

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: October 26, 2010 | 9:09 PM

 

 

পরিতোষ পাল, ভারত থেকে: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ৬ই নভেম্বর এশিয়া সফরের শুরুতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই আসছেন। তিনি সেখানে একদিন থেকে চলে আসবেন  দিল্লিতে।
তবে ভারতে ওবামার নিরাপত্তা নিয়ে চিন্তিত মার্কিন প্রশাসন ১৬০০ নিরাপত্তা কর্মীকে ভারতে উড়িয়ে নিয়ে আসছে। ইতিমধ্যেই বেশ কিছু নিরাপত্তা অফিসার ভারতে পৌঁছে গেছেন। গত ১৫ দিনে বেশ কয়েক দফায় মাকিন নিরাপত্তা কর্তাদের বিভিন্ন দল প্রেসিডেন্ট যেসব জায়গায় যাবেন এবং যেসব হোটেলে থাকবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছেন। এদিকে ওবামার ভারত সফরের সময় বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ওবামার সঙ্গে সময় চেয়ে দরবার করেছেন। এদের কয়েকজন দরবার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আবার কয়েকজন সরাসরি মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু মার্কিন প্রশাসন এই ধরনের এক্সক্লুসিভ বৈঠকের সুযোগ দিতে কাউকেই রাজি হয়নি। আসলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের নিট ফল হচ্ছে, সেই রাজ্যের কপালে জুটবে মার্কিন পুঁজি। গতবার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভারত সফরের সময় অন্ধ্র প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এমনভাবে নিজেকে ভবিষ্যতের মুখ হিসেবে তুলে ধরেছিলেন যে, বেশ কিছু মার্কিন শিল্পপতি রীতিমতো অভিভূত হয়েছিলেন। যার সুফল পেয়েছিল অন্ধ্রপ্রদেশ। এবারও তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চহ্বন মার্কিন পুঁজির আশায় আগে থেকেই ওবামার সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিলেন। কিন্তু তার সেই ইচ্ছা মঞ্জুর হয়নি। পরে কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজের কর্তাদের বলা হয় যে, মুম্বইয়ে ভারত-মার্কিন বিজনেস সামিটে যেন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন ও রাজ্যপাল কে শঙ্করনারায়ণনকে বিশেষ আমন্ত্রিত করা হয়। শুধু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীই নন, আরও কয়েকজন মুখ্যমন্ত্রীকে হতাশ হতে হয়েছে। অবশ্য এক্ষেত্রে ওবামার ঠাসা কর্মসূচির কথাই বলেছেন প্রটোকলের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV