Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রক্ত পরীক্ষায় জানা যাবে মৃত্যুর খবর!

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: February 28, 2014 | 5:33 AM

এ কে আজাদ: এক গবেষণা অনুযায়ী নতুন একটি রক্তপরীক্ষার ফলই আপনাকে জানাবে, আগামী পাঁচ বছরের মধ্যে আপনার মৃত্যু ঘটবে কি না! নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসোন্যান্স (এনএমআর) স্পেকট্রোস্কোপির সহায়তায় রক্তে উপস্হিত জৈবনির্দেশকের পরিমাণের উপরই নির্ভর করবে মানব-আয়ু৷ পরীক্ষকদের মতে, মানব-রক্তের নমুনায় প্রাপ্ত এই জৈবনির্দেশকগুলির অস্তিত্ব বিচার করেই জানা যাবে, আপাতদৃষ্টিতে সুস্হ-সবল কোনও ব্যক্তির শারীরিক অবস্হা বাস্তবে আশঙ্কাজনক কি না৷ ফিনল্যান্ড এবং এস্তোনিয়ার ১৭ হাজারেরও বেশি মানুষের রক্তের নমুনা সংগ্রহের পর পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরই এই সিান্তে উপনীত হয়েছেন গবেষকরা৷ পূর্ব ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এনএমআর মেটাবোলোমিক্স গবেষণাগারের প্রধান, পাসি সৈনিনেন জানিয়েছেন, “এই ধরনের গবেষণা বিশ্বে প্রথম৷ তবে চিকিৎসা জগতে এই নিয়ে আরও ইতিবাচক পরীক্ষা-নিরীক্ষা চালানো প্রয়োজন৷”
গবেষণায় জানা গিয়েছে, দুশোটির মধ্যে রক্তে উপস্হিত চারটি জৈবনির্দেশকই মূলত মানব-মৃত্যুর হারকে প্রভাবিত করে৷ এদের মধ্যে দু’টি প্রোটিন৷ নাম অ্যালবুমিন এবং আলফা-১ অ্যাসিডিক গ্লাইকোপ্রোটিন৷ তৃতীয়টি লিপিড জাতীয় বস্ত্ত এবং চতুর্থটি সাইট্রিক অ্যাসিড দ্রবণ৷ প্রত্যেক মানুষের দেহে এই নির্দেশকগুলি উপস্হিত থাকলেও সবার ক্ষেত্রে এগুলির পরিমাণ সমান থাকে না৷ ফলে বয়স, ধূমপান, অ্যালকোহল সেবন, কোলেস্টরল, উচ্চ রক্তচাপ, স্হূলতা কিংবা মধুমেহ, কর্কটরোগ, হৃদরোগ-মানুষের মৃত্যুর জন্য দায়ী পরিচিত কারণগুলিকে চিহিত করতে এই জৈবনির্দেশকগুলির ভূমিকা অপরিসীম৷ রক্তপরীক্ষার মাধ্যমেই মানবশরীরে এগুলির পরিমাণ এবং কার্যকারিতা জানা যাবে৷ আর তার সাহায্যেই বোঝা যাবে, পরীক্ষাধীন ব্যক্তির আয়ু কত বেশি বা কত কম৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV