Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কথা বলবে গাড়ি!

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: March 3, 2014 | 8:08 AM

ডেস্ক : গাড়ি নিয়ে গবেষণার শেষ নেই। উড়ন্ত আর তিন চাকার গাড়ি নিয়ে ব্যস্ত গবেষকরা। এখন তারা গবেষণায় নেমেছেন নতুন কোনো গাড়ি নিয়ে, যে গাড়ি কথা বলতে পারবে। আলোচিত এই গাড়ি কথা বলতে পারবে অন্য কোনো গাড়ির সঙ্গে। তবে মানুষের সঙ্গে নয়।
ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি। এক গাড়ি আরেক গাড়ির সঙ্গে কথা বলবে। এ নিয়েই ইটালির বোলোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা করছেন এক বছর ধরে। আর গবেষণা সফল হলে ভি টু ভি বা এক গাড়ি আরেক গাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফলে কয়েক কিলোমিটার আগে থেকেই দুর্ঘটনার সম্ভাবনা টের পাবে গাড়িটি।
আর তা সঙ্গে সঙ্গে জানাবে আরেকটি গাড়িকে। এতে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ শতাংশ দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে জানালেন গবেষকরা।
ডেভিড ফ্রিডম্যান বলেন, ভি টু ভি প্রযুক্তির কারণে অনেক জীবন বেঁচে যাবে। আমাদের ধারণা, এর ফলাফল এমন দাঁড়াবে যে এটি সড়কে নিরাপত্তার জন্য বিপ্লব ঘটাতে পারে। শুধু তাই নয়, এই প্রযুক্তির ফলে জ্বালানি তুলনামূলক কম খরচ হবে এবং গাড়ির গতিও বৃদ্ধি পাবে। সম্প্রতি পরীক্ষামূলকভাবে “কথোপকথন” এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের শত শত যানবাহনে সংযুক্ত করা হয়। এই প্রযুক্তিকে বলা হচ্ছে টেলিমেটিক্স।
টেলিকমিউনিকেশনস ও ইনফরমেটিক্সের সমন্বয় ঘটানো হয়েছে এই প্রযুক্তিতে। আর গাড়ির নাম দেওয়া হয়েছে ‘টকিং কার’। এই পদ্ধতিতে প্রত্যেকটি গাড়ি ওয়াই-ফাই প্রযুক্তিতে যুক্ত থাকবে। ফলে কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে তার অ্যাক্সেলারেশন সেন্সরে পরিবর্তন আসবে। আর যেটা সঙ্গে সঙ্গে জেনে যাবে পেছনের গাড়িগুলো। সূত্র : ওয়েবসাইট/প্রাইম নিউজ বিডি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV