Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মেক্সিকোতে জলবায়ু সম্পর্কিত ১২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনা আসছেন

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: October 27, 2010 | 10:02 PM

  

 

   এনাঃ জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে বিপর্যয়ের আশংকা করা হচ্ছে তা থেকে সর্বসাধারণকে রক্ষাকল্পে সুনিদিষ্ট পদক্ষেপ গ্রহণের ব্যাপারে চলমান আলোচনার অংশ হিসেবে ১২ দিনব্যাপী আরেকটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে মেক্সিকোর ক্যানকুন সিটিতে। ২৯ নভেম্বর শুরু হয়ে এ সম্মেলন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। শিল্পসমৃদ্ধ উন্নত বিশ্ব, উনয়নশীল এবং গরিব রাষ্ট্রসহ দেড় সহস্রাধিক সরকারী-বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের নীতি-নির্ধারকরা অংশ নেবেন এ সম্মেলনে। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তেমন দেশের প্রতিনিধিরাও সোচ্চার থাকবেন এ সম্মেলনে। উল্লেখ্য যে, বাংলাদেশ ভয়ংকর বিপর্যয়ের মুখে রয়েছে বলে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহল থেকে স্বীকার করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম আসছে এই সম্মেলনে। বাংলাদেশ আগেই বিশ্বকে অবহিত করেছে যে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কোনভাবেই দায়ী নয়, অথচ বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। তাই যারা এ জন্যে দায়ী তাদেরকেই যাবতীয় ক্ষতিপূরণ প্রদানের জন্যে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে পরিবর্তনের আশংকা দূর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণেও আন্তরিক উদ্যোগ নিতে হবে শিল্পসমৃদ্ধ উন্নত দেশগুলোকে। জাতিসংঘের সার্বিক তত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন থেকে শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে আসার কথা দুদিনের জন্য। এ উপলক্ষে ডিসিতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে বলে এনাকে জানিয়েছেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম।

ট্যাগ:
Situs Streaming JAV