যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অজানা কিছু তথ্য
এনাঃ ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ১৪৮ প্রার্থীর নির্বাচনী তহবিল ছিল ১৬৪৪৭১২২৩২ ডলারের। প্রাইমারী এবং সাধারণ নির্বাচনে ব্যয় হয় ১৬০১১০৪৬৯৬ ডলার। ২০০৮ সালের ২৪ নভেম্বর ফেডারেল ইলেকশন কমিশনে প্রদত্ত তথ্য অনুযায়ী আরো জানা গেছে, বরাক ওবামার তহবিল ছিল ৫৩২৯৪৬৫১১ ডলারের এবং ব্যয় হয় ৫১৩৫৫৭২১৮ ডলার অর্থাৎ প্রতি ভোটের জন্য গড় ব্যয় হয় ৭.৩৯ ডলার। তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জন ম্যাককেইনের ব্যয় হয় প্রতি ভোটের জন্য গড়ে ৫.৭৮ ডলার করে। ঐ নির্বাচনে ওবামা ৬৯৪৯৮২১৫ ভোট পেয়ে জয়ী হন এবং জন ম্যাককেইন পরাজিত হয়েছেন ৫৯৯৪৮২৪০ ভোট পেয়ে। ঐ নির্বাচনে এশিয়ান-আমেরিকান ভোটারের ৪৭% কেন্দ্রে যান এবং ওবামাকে ভোট দেন ৬২% এবং ম্যাককেইনকে ৩৫%। ঐ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দুই প্রার্থীর জন্ম হয় যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডের বাইরে। ওবামার জন্ম হ্ওায়াই এবং জন ম্যাককেইনের জন্ম পানামা ক্যানেল জোনে। ৫৬ বছরের ইতিহাসে ঐ নির্বাচনে আরো ব্যতিক্রম ছিল যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নতুন প্রার্থী ছিলেন। অর্থাৎ দ্বিতীয় টার্মের জন্যে কেউ লড়েননি। এছাড়া প্রেসিডেন্ট পদে প্রধান দুই প্রার্থী ছিলেন সিনেটর। রিপাবলিকান পার্টির ইতিহাসে সারাহ পলিন ছিলেন প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature