বিশ্বে মোট ঋণের পরিমাণ ১০০ ট্রিলিয়ন ডলার
বিশ্বব্যাপী মোট ঋণের পরিমাণ বেড়ে ১০০ ট্রিলিয়ন (এক ট্রিলিয়নে এক লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
২০০৭ সালের মাঝামাঝি সময়ে এই পরিমাণ ছিল ৭০ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র ছয় বছরে সম্মিলিত বৈশ্বিক ঋণ ৩০ ট্রিলিয়ন বা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। তবে একই সময়ে বিশ্বে ‘কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাংক’খ্যাত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের (বিআইএস) ত্রৈমাসিক পর্যালোচনায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিআইএসের মতে, দুনিয়াজুড়ে সরকারগুলো আর্থিক সংকট কাটিয়ে উঠতে স্বল্পসুদে ব্যাপক হারে ঋণ নিয়েছে।
বিআইএসের অর্থনীতিবিদ আন্দ্রেস স্ক্রিম্প ও বিশ্লেষক ব্রামিনির গ্রুইক এক বিবৃতিতে বলেন, ‘কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় সরকার নির্বিশেষে সাম্প্রতিক বছরগুলোতে সব সরকারেরই ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। তবে এ নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, সরকারগুলোর ব্যাপক হারে ঋণ গ্রহণের বিপরীতে বিনিয়োগ ব্যাহত হওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠছে।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে সাবপ্রাইম মর্টগেজ বা বন্ধকী ঋণের সংকটের জের ধরে বিশ্বজুড়ে মন্দা ছড়িয়ে পড়ে। গত শতকের ত্রিশের দশকের মহামন্দার পরে বিশ্ব অর্থনীতিতে এটাই হলো সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট বা মন্দা।
সুইজারল্যান্ডভিত্তিক বিআইএস হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর একটি সংগঠন। বর্তমানে এটির সদস্য ৬০টি কেন্দ্রীয় ব্যাংক। সূত্র: ব্লুমবার্গ ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!