Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হার্টকে যেভাবে সবল রাখে ব্যায়াম

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: March 14, 2014 | 3:39 PM

প্রতিদিন নিয়মিত ব্যায়াম আমাদের হার্টকে রাখে সুস্থ ও সবল। ক্যানসার  ও অন্য যে কোন মারাত্মক অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের গবেষক এডুয়ার্ডো স্যাবিডো, ফ্র্যান্সিসকো অ্যামাডো ও তার সহযোগীরা বলছেন, ব্যায়ামের নানা উপকারিতার বিষয়টি অনুধাবনযোগ্য হলেও, ঠিক কিভাবে তা হার্টের উপকার করে তা এখনও সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারেননি গবেষকরা। নিঃসন্দেহে, হার্টের মাংসপেশীকে সবল করে ব্যায়াম। ফলে, হার্ট সারা শরীরে আরও কার্যকরভাবে রক্ত সরবরাহ করতে পারে। যারা অলসভাবে বসে সময় কাটানোর পরিবর্তে নিয়মিত ব্যায়াম করেন, তাদের হার্টের সমস্যা ও কার্ডিওভাস্ক্যুলার জাতীয় অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। একটি পরিসংখ্যানে এমনও বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর আড়াই লাখ মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ কোন ধরনের ব্যায়াম না করা। কিন্তু, শরীরের সূক্ষ্ম গঠনগত পর্যায়ে কিভাবে প্রক্রিয়াগুলো ঘটে, তা গবেষকদের ধাঁধায় ফেলে দিয়েছে। এখনও তারা এর কারণ খুঁজে বের করতে পারেননি। এসিএস’ জার্নাল অব প্রোটিয়োম রিসার্চে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। ব্যায়াম হার্টকে কিভাবে সবল রাখে, তা জানতে ইঁদুরের উপর গবেষণাটি পরিচালিত হয়। ইঁদুরগুলোকে দুটি দলে ভাগ করা হয়। ৫৪ সপ্তাহ ধরে ইঁদুরের যে দলটিকে ব্যায়াম করানো হয়েছিল, তাদের হার্টের কোষের মাইটোকন্ড্রিয়ায় বিশেষ কয়েক ধরনের প্রোটিনের উপস্থিতির আধিক্য লক্ষ্য করেন গবেষকরা, যা হার্টকে করে তোলে আরও শক্তিশালী। শরীরের কোষে শক্তি সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। এদিকে ইঁদুরের অপর  দলটিকে ব্যায়াম না করানোয় তাদের হার্ট ছিল তুলনামূলকভাবে দুর্বল। মানুষের ক্ষেত্রেও ঘটনাটা একই। তবে এ নিয়ে আরও বিস্তর  গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন গবেষকরা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV