Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানবাধিকারকে তারা চরমভাবে লংঘন করেছে: নিউইয়র্কের সমাবেশে ছাত্রশিবিবের সাবেক সভাপতি

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: October 27, 2010 | 10:22 PM

 এনা: ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন নিউইয়র্কে বসবাসরত ছাত্র শিবিরের সাবেক নেতা-কর্মীদের এক সভায় বলেছেন, মানবতা বিরোধী কাজের জন্যে বাংলার মাটিতে আওয়ামী লীগেরই বিচার হবে।তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানবতা তথা মানবাধিকারকে তারা চরমভাবে লংঘন করেছে। এজন্যে বাংলার মাটিতে মানবতা বিরোধী অপরাধ সংঘটনের জন্যে কারো বিচার হলে সেটি আওয়ামী লীগেরই হবে। ২২ অক্টোবর নিউইয়র্ক সিটির ব্রুকলীনে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে ঐ সভায় সেলিম উদ্দিন আরো বলেন, সরকার তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতাদের অহেতুক গ্রেফতার করে চরম মানবতা বিরোধী অপরাধ করেছে। গাড়ি ভাংচুর, চুরির মামলায় জাতীয় নেতাদের গ্রেফতার ও রিমান্ডে নেয়া বর্বর শাসনের বহি:প্রকাশ। তিনি বলেন, যে সব নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন মামলা নেই, ৩৯ বছর পর তাদের দোষী সাবস্খ করার আওয়ামী পরিকল্পনা কখনো সফল হবে না। এজন্যে প্রবাসের মানবতাবাদি সকলকে আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাওলানা মাইনুদ্দিনের পরিচালনায় এ সভায় আরো বক্তব্য রাখেন ঢাকার সূত্রাপুর থানার সাবেক সভাপতি আহমেদ আবু ওবায়দা, চট্টগ্রাম মহানগরী পাহাড়তলী থানা সভাপতি নঈদ উদ্দিন, আলমগীর হোসাইন, বাহারউদ্দিন, মোশারফ হোসাইন প্রমুখ। উল্লেখ্য যে, সেলিমউদ্দিন যুক্তরাজ্য থেকে নিউইয়র্কে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে শিবিরের সাবেক নেতা-কর্মীদের সাথে সাক্ষাত করছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV