Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে কুকুর-বিড়াল পুষতে ২০১৩ সালে খরচ ৫ হাজার ৫৭০ কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: March 15, 2014 | 1:34 PM

 
পোষা প্রাণীর পেছনে গত বছর  আমেরিকানরা খরচ করেছে ৫ হাজার ৫৭০ কোটি ডলার। আমেরিকান পেট প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো এ তথ্য জানিয়ে বলেছে, গত বছর পোষা প্রাণীর পেছনে আমেরিকানরা তার আগের বছরের চেয়ে সাড়ে চার শতাংশ বেশি ব্যয় করেছেন। পোষা প্রাণীর খাবার, প্রশিক্ষণ, চিকিত্সা ও সাবান, শ্যাম্পুসহ নানা সরঞ্জাম কেনার পেছনে এ ব্যয় করেছেন আমেরিকানরা। এর মধ্যে কুকুর ও বিড়ালকে ‘শিষ্টাচার’ শেখাতে প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে ৬১০ কোটি ডলার। 
এসব প্রশিক্ষণে কীভাবে শত্রুর আক্রমণ মোকাবিলা করতে হবে কিংবা তাকে ভয় দেখাতে হবে, কীভাবে প্রস্রাব-পায়খানা করতে হবে, মালিকের আবেদনে কীভাবে সাড়া দেয়া লাগবে ইত্যাদি শেখানো হয়। পোষা প্রাণীর খাদ্যসহ অন্যান্য সরঞ্জাম বিক্রেতাদের সংগঠন ট্রেড গ্রুপের প্রধান নির্বাহী বলেন, পালিত পশুর যত্নে আমেরিকানরা দিন দিন আরো সচেতন হচ্ছেন। এ ক্ষেত্রে পশু খাদ্যের ব্যাপারে তাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে।
তিনি জানান, এর ফলে এ খাতে ব্যয়ও ২০১৩ সালে আগের বছরের চেয়ে প্রায় ১০০ কোটি ডলার বেড়ে দুই হাজার ১৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ বছর গৃহপালিত প্রাণীর পেছনে আমেরিকানদের ব্যয় ৫ হাজার ৮৫০ কোটি ডলার ডলার হতে পারে বলে র্পর্বাভাস দিয়েছে আমরেকািন পেট প্রোডাক্ট অ্যাসোসিয়েশন।বিডিনিউজ
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ