‘লাইক’ বাড়াতে চান?
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ‘লাইক’ বাড়াতে চাইলে আপনার ফেস বা মুখের ছবি ট্যাগ করুন। কোনো দৃশ্য বা পেইন্টিংয়ের বদলে ফেস ট্যাগ করলে বেশি বেশি লাইক পাওয়া যায়। অবশ্য ঘন ঘন ও মাত্রাতিরিক্ত ছবি বা মন্তব্য করলে লাইক কমেও যেতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
মার্কিন গবেষকেরা জানিয়েছেন, মুখের ছবি পোস্ট করলে বেশি লাইক পাওয়া যায়। কম কম ছবি পোস্ট ও মন্তব্য করলে আপনি বেশি লাইক ও মন্তব্য পেতে পারেন।
সম্প্রতি গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন যে, কোনো ছবি না দেওয়ার চেয়ে মানুষের চেহারাযুক্ত প্রোফাইল ও পোস্টের ক্ষেত্রে ৩৮ শতাংশ বেশি বেশি লাইক পাওয়া যায়।
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইয়াহু ল্যাবসের গবেষকেরা ইনস্টাগ্রামের ১১ লাখ ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন, ফেস ট্যাগ করা প্রোফাইলে ৩২ শতাংশ বেশি মন্তব্য আসে। গবেষকেরা ফেস ডিটেকশন সফটওয়্যার ব্যবহার করে এ গবেষণা করেন।
গবেষকেরা জানিয়েছেন, ছবিতে ফেস বা মুখের সংখ্যা, বয়স বা লিঙ্গের ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যায় না। এখন শিশু বা তরুণদের ছবি তেমন জনপ্রিয় নয় এর পরিবর্তে এখন প্রাপ্তবয়স্কদের ছবি বেশি লাইক ও মন্তব্য জোগাড় করতে সক্ষম। লাইক পাওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষের মুখের ছবি একই রকম ফল পাওয়া যায়।
জর্জিয়া টেকের কলেজ অব কম্পিউটিংয়ের গবেষক সাইদে বকশি জানিয়েছেন, ‘যত বেশি পোস্ট করবেন আপনি তত কম ফিডব্যাক পাবেন। অতিরিক্ত পোস্ট করলে লাইক পাওয়ার পরিমাণ দ্রুত কমে যায়।’প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!