Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বস্টনে সংস্কারপন্থী আ.লীগ কর্মিদের দ্বারা মুহিত ও মোমেন সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: October 28, 2010 | 11:14 PM

 বাংলাপ্রেস, নিউইংল্যান্ড: আগুনে পোড়া ঘর পরিদর্শন করলেন দু’সহোদর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও জাতিসঙ্ঘের স্থায়ী প্রতিনিধি ড.আব্দুল মোমেন।গত ১৪ অক্টোবর ম্যাসাচুসেটসের বস্টনে আগুনে পোড়া ঘর দেখতে গিয়েছিলেন দু’সহোদর।এক সময়ের বস্টন প্রবাসী আওয়ামীলীগ কর্মি ও বর্তমানে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড.আব্দুল মোমেন নিজ শহরে দলকে শক্তিশালী করার লে নিরলসভাবে কাজ করেছেন। চলতি বছরের এপ্রিল ও জুনে নিউইংল্যান্ড আ.লীগের পৃথক পৃথক দু’টি সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রাক্কালে ড.আব্দুল মোমেনকে বিশেষ অতিথি করা হলে কোন এক অজ্ঞাত কারনে তাঁর অনুপস্থিতির বিষয়টি নিউইংল্যান্ড আ.লীগের মাঝে বেশ আলোচিত হয়।সেই থেকে নিউইংল্যান্ড আ.লীগ দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে।নিউইংল্যান্ড তথা বস্টন আ.লীগ বিভক্তির পেছনে ড. মোমেন নেপথ্যে থেকে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।নিউইংল্যান্ড আ.লীগের প্রতিয়মান দ্বন্দ্ব মেটানোর আলোচনা করতে গিয়ে বস্টনে সংস্কারপন্থী বলে পরিচিত আওয়ামীলীগ নেতা-কর্মীদের হাতে নিউইংল্যান্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বস্টন ইউনিভার্সিটির প্রফেসর ড.আবুল হাসনাত লাঞ্চিত হয়েছিলেন। তাই নয়,উত্তেজিত সংস্কারপন্থী আ.লীগ কর্মিরা আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়,জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড.আব্দুল মোমেন ও আ.লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড.মহিউদ্দিন খান আলমগীরের সম্পর্কেও নানা কটুক্তিসহ নানা অশালীন মন্তব্য করেন।ঘটনাটি সেই সময় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ড. আব্দুল মোমেন বস্টনের সংস্কারপন্থী আ.লীগ ও তাঁর সম্পর্কে কটুক্তি প্রদানকারীদের দেয়া সম্বর্ধনা আর ফুলের মালা গ্রহন করায় বস্টনবাসী শুধু হতবাকই হননি তাঁর ব্যক্তিত্ব নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছে। একই সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বস্টনে এসে নিউইংল্যান্ড আ.লীগের দু’গ্র�পের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা না করে উভয় গ্রুপের দেয়া পৃথক পৃথক সম্বর্ধনা গ্রহন করায় নানা গুঞ্জনও শুরু হয়েছে। দ্বন্দ্ব নিরসনের বদলে তা আরও জটিল আকার ধারন করছে।তাই বস্টনের সচেতন প্রবাসী বাংলাদেশিরা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ড.আব্দুল মোমেনের বস্টন পরিদর্শনকে আগুনে পোড়া ঘর পরিদর্শন বলে মন্তব্য করছেন।

ট্যাগ:
Situs Streaming JAV